সময় কলকাতা ডেস্কঃ বুধবার অর্থাৎ আজ থেকে আগামী তিনদিন চরম দুর্ভোগে পড়তে চলেছেন হাওড়া-বর্ধমান শাখার ট্রেনযাত্রীরা। শক্তিগড়ে তৃতীয় লাইনের কাজ সম্পূর্ণ করার কাজ চলবে। তাই আগামী শুক্রবার পর্যন্ত রেল চলাচল বিপর্যস্ত হবে হাওড়া-বর্ধমান লাইনে। মেন ও কর্ড উভয় শাখাতেই বাতিল করা হয়েছে একাধিক লোকাল ট্রেন৷ পাশাপাশি বাতিল হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেনও।
রেল সূত্রের খবর, দূরপাল্লার যে-সব এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে, তার মধ্যে রয়েছে হুল, আজিমগঞ্জ-কবিগুরু, ময়ূরাক্ষী, শহিদ, কুলিক, শান্তিনিকেতন, মা তারা, যোগবাণী, গয়া, মিথিলা, গোরক্ষপুর-কলকাতা, গঙ্গাসাগর, দুন, জয়নগর, আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি, গণদেবতা, শিয়ালদহ-সিউড়ি, শিলঘাট এক্সপ্রেস।
রেল আরও জানিয়েছে, বালুরঘাট, হলদিবাড়ি, শিয়ালদহ-রামপুরহাট এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেনকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। পূর্বা, অকালতখত, অজমের, জম্মু-তাওয়াই এক্সপ্রেস-সহ কিছু দূরপাল্লার ট্রেনকে আসানসোল ডিভিশনে সাময়িক ভাবে দাঁড় করিয়ে রাখা হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, মোট ৫৪টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া থেকে ব্যান্ডেলের মধ্যে সারাদিনে চলবে ১৬টি আপ ও ১৭টি ডাউন ট্রেন। ব্যান্ডেল থেকে মেমারির মধ্যে চলবে মাত্র দু’জোড়া ট্রেন। কর্ড শাখায় হাওড়া থেকে মশাগ্রামের মধ্যে চলবে ১৬টি আপ ও ১৬টি ডাউন ট্রেন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী