সময় কলকাতা ডেস্কঃ ট্রলারে যেতে না চাওয়ায় নদীতে ফেলে খুন এক মৎস্যজীবীকে। সাগরের সুমতিনগর এলাকায় মুড়িগঙ্গা নদীর চরে ভেসে ওঠে দেহ। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে।
জানা গিয়েছে, মৃতের নাম পেটন দাস (৫৫)। সূত্রের খবর, দিন তিনেক আগে কাকদ্বীপে পেটনের বাড়ি থেকে তুলে নিয়ে যায় এফবি রাজলক্ষী নামের এক ট্রলারের মাঝি। কিন্তু মাছ ধরতে যেতে চাননি পেটন দাস। কিন্তু ওই ট্রলারের মাঝি মারতে মারতে ওই মৎস্যজীবীকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ওই মৎস্যজীবীর পরিবারের। সে সময় ওই মাঝির সঙ্গে আরও ২ মৎস্যজীবী ছিলেন বলে জানা গিয়েছে। অভিযোগ, ওই মৎস্যজীবীকে ট্রলারে বেঁধে রেখে মারধর করা হয়। তারপর মাঝ নদীতে ওই মৎস্যজীবীকে ফেলে দেওয়া হয়। এর ফলে ওই মৎস্যজীবীর মৃত্যু হয়। পরে ওই ট্রলারটি ফিরে আসলেও খোঁজ পাওয়া যায়নি পেটন দাসের।

এই ঘটনায় এফবি রাজলক্ষ্মী ট্রলারের মাঝির বিরুদ্ধে কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতের পরিবার। ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা। বুধবার কাকদ্বীপ পুলিশ মর্গে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনার তদন্ত শুরু করেছে কাকদ্বীপ থানার পুলিশ। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি পুলিশ।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!