সময় কলকাতা ডেস্কঃ কুটিরশিল্পকে পাখির চোখ করে বাংলায় বিপুল কর্মসংস্থানের দাবি করে আসছে রাজ্য। আর এর মধ্যেই ধুঁকছে দক্ষিণ দিনাজপুরের অন্যতম কুটিরশিল্প তাঁত। আগের মত আর বাজার নেই তাঁতশিল্পের। তাঁত শিল্প ছেড়ে ভিন রাজ্যে পাড়ি দিচ্ছেন এই শিল্পীরা।
বেনারসি শাড়ির জন্য বিখ্যাত উত্তরপ্রদেশের বেনারস। সেই শহরে যন্ত্রচালিত তাঁতের জেরে হস্তচালিত শিল্পীরা বিপন্ন। বর্তমানে একই অবস্থা বাংলার তাঁত শিল্পীদের। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের তাঁত শিল্পীদের দাবি, তারাও আজ বিপন্ন। এক সময় বাংলার তাঁত সারা দেশ শুধু নয় বিশ্ব দরবারে সম্ভ্রম আদায় করেছিল। কিন্তু বর্তমানে শিল্প বিপ্লবের এই সময় যন্ত্রচালিত তাঁতের কাছে হার মানছে বাংলা। তার প্রভাব গিয়ে পড়ছে হস্তচালিত তাঁতেও। শিল্পীদের দাবি, এক সময় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে দশ হাজারের বেশী মানুষ তাঁত শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমানে গ্রামের পর গ্রাম তালা বন্ধ অবস্থায় রয়েছে তাঁত কারখানা। আর তাই গ্রাম ছেড়ে ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছেন শিল্পীরা।

বাংলার তাঁতের সুদিন ফিরে এসেছে দাবি করে রাজ্য। তন্তুজ, মঞ্জুষার মত রাজ্য সরকারের অধীন কোম্পানী পরিবর্তনের সরকারের হাত ধরে লাভের মুখ দেখতে পেরেছে দাবি রাজ্যের। আর সেই রাজ্যেই বাংলার তাঁত শিল্পীরা ক্রমশ হারিয়ে যাচ্ছে।


More Stories
বিধায়ক শঙ্করের হাত ধরে বারাসাতে সৃজন, কর্মসংস্থানের বিপুল সম্ভাবনা
হেলমেট নেই, পুলিশের হাতে হোমগার্ডের জরিমানা
মিলেছে”প্রমাণ “, বারাসাত কলেজে গোপনে মদ্যপান ও যৌনশিক্ষার আসর চলার অভিযোগ