সময় কলকাতা ডেস্কঃ প্রতি বছরই নতুন নতুন থিম করে দর্শনার্থীদের মন জয় করে দক্ষিণ ২৪ পরগনার এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘ। কখনও থিমের সঙ্গে সাবেকিয়ানার আশ্চর্য মেলবন্ধন, কখনও আবার উপজাতির জীবনধারা। সবেতেই দর্শনার্থীদের মন জয় করে নেয় এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘের পুজো। এবারও তাদের থিম মুগ্ধ করেছে দর্শনার্থীদের। স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি উপলক্ষ্যে তাঁদের এবারের থিম স্বপ্নের স্বাধীনতা। অসাধারণ মণ্ডপ সজ্যা ও আলো দিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই উদ্যোগী হয়েছে এই পুজো উদ্যোক্তারা।
তবে,শুধুমাত্র মণ্ডপ সজ্জাই নয়,এবার পুজোকে কেন্দ্র করে যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে মণ্ডপ প্রাঙ্গণে। সেখানেও স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও দেশাত্মবোধক গানের মধ্য দিয়ে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরা হচ্ছে। উদ্যোক্তাদের দাবি, যে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করেছে, সেই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব প্রত্যেক ভারতবাসীর। আর সেই কথা মাথায় রেখেই তাদের এবারের দুর্গাপুজোর থিম স্বপ্নের স্বাধীনতা।

দেশ প্রেমের ওপর তৈরি এই পুজো কমিটির থিম ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শনার্থীদের। বহুদূর থেকে আগত দর্শনার্থীদের ভিড় উপছে পড়ছে। এই পুজো মন্ডপের উদ্যোক্তাদের দাবি, যে বছর দেশ স্বাধীন হয় সেই বছরই পুজো শুরু হয়েছিল এলাচি রামচন্দ্রপুর মিলন সংঘে। তখন পুজো উদ্যোক্তাদের মধ্যে বেশ কয়েকজন স্বাধীনতা সংগ্রামীও ছিলেন। স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি ও সংগঠনের ৭৬ তম দুর্গাউৎসবে সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামী কে শ্রদ্ধা জ্ঞাপন করতেই এই থিম বেছে নিয়েছেন তারা।


More Stories
হর্ষ-বিষাদে পালিত ঈদ-উল-আযহা
বাংলা নববর্ষের ইতিহাস
চিকিৎসকের বঙ্গসংস্কৃতির উদযাপন নববর্ষে