Home » ব্রিটেনে শেষ হল ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং

ব্রিটেনে শেষ হল ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং

সময় কলকাতা ডেস্কঃ ব্রিটেনে শেষ হল ভারতীয় দলের কিংবদন্তী বোলার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং। ব্রিটেন থেকে অভিনেত্রী অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং –এর শেষ দিনের ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন ‘It’s Wrap Up’।
জানা গিয়েছে,প্রসিত রায় পরিচালিত ‘চাকদা এক্সপ্রেস’-এর শুটিংয়ের জন্য বেশ কিছুদিন ধরেই ব্রিটেনে ছিলেন অনুষ্কা। এর আগে অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় ঝুলন গোস্বামীর একটি ছবি শেয়ার করে তার ক্যাপশনে লেখেন, প্রেরণা, আদর্শ, একজন লেজেন্ড। ইতিহাসে তোমার নাম থেকে যাবে। মেয়েদের ক্রিকেটকে বদলে দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।’
সূত্রের খবর, ঝুলনের বায়োপিক সিনেমা হলে নয়, ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে। অনুষ্কা শর্মার প্রোডাকশন হাউজের ব্যানারে তৈরি হচ্ছে এই সিনেমাটি। দেশের বিভিন্ন জায়গায় শুটিংয়ের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই নদিয়ায় এবং কলকাতাতেও এই ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। জানা গিয়েছে,চাকদহ থেকে ঝুলনের যে জার্নি শুরু হয়েছিল, এই সিনেমায় তা-ই তুলে ধরা হবে। চাকদহ স্টেশন, খেলার মাঠ সহ বেশ কিছু জায়গাতেই শুটিং করবেন অনুষ্কা শর্মা। ইতিমধ্যেই ইডেনে সিনেমার শুটিং হয়ে গিয়েছে।


সূত্রের খবর, ২০২৩ সালে জানুয়ারি মাসেই মুক্তি পেতে পারে ‘চাকদহ এক্সপ্রেস’। যদিও নির্মাতাদের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও দিনক্ষণ ঘোষণা করা হয়নি। ঝুলন গোস্বামী নিজেও এই ব্যাপারে কিছু বলতে নারাজ। অন্যদিকে,২০১৮ সালে শেষবারের মত পর্দায় অনুষ্কাকে দেখা যায়।

About Post Author