Home » কেজিএফ ২’-র রেকর্ড ভেঙে দিল ব্রহ্মাস্ত্র

কেজিএফ ২’-র রেকর্ড ভেঙে দিল ব্রহ্মাস্ত্র

সময় কলকাতা ডেস্কঃ ২০২২ সালের এপ্রিলে, বক্স অফিসে ‘কেজিএফ ২’ -র বড় ঝড় নিয়ে এসেছিল। কেজিএফ ২’-র সেই রেকর্ড ভেঙে দিয়েছে ব্রহ্মাস্ত্র।

এ বছর সবচেয়ে বেশি আয় করা ভারতীয় সিনেমার তালিকা দেখে নিন,

আরআরআর – ১৪.৫ মিলিয়ন ডলার
ব্রহ্মাস্ত্র – ৭.৮ মিলিয়ন ডলার
কেজিএফ ২- ৭.৬ মিলিয়ন ডলার

কাশ্মীর ফাইলস – ৪ মিলিয়ন ডলার
লাল সিং চাড্ডা – ৩.৫ মিলিয়ন ডলার

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রের সেট থেকেই শুরু রণবীর আলিয়ার প্রেম। সদ্য মুক্তি পেয়েছে এই ছবি। যা ইতিমধ্যেই বক্স অফিসে আগুন ঝরাচ্ছে।মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।

 

 

About Post Author