Home » বিশ্বসেরা হিন্দি ছবি ব্রহ্মাস্ত্র,বললেন পরিচালক

বিশ্বসেরা হিন্দি ছবি ব্রহ্মাস্ত্র,বললেন পরিচালক

সময় কলকাতা ডেস্কঃ সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে ‘ব্রহ্মাস্ত্র’ এর পরিচালক অয়ন মুখোপাধ্যায় ঘোষণা করেন যে আয়ের বিচারে ‘ব্রহ্মাস্ত্র’ এই বছরের বিশ্বসেরা হিন্দি ছবির মধ্যে প্রথম স্থান অধিকার করে নিয়েছে। ছবি মুক্তির ২৫ দিনে এ পর্যন্ত ‘ব্রহ্মাস্ত্র’র রেকর্ড ব্যবসার অঙ্ক শেয়ার করেন পরিচালক । অয়ন মুখোপাধ্যায়ের পোস্ট অনুযায়ী, ‘ব্রহ্মাস্ত্র’ এখনও পর্যন্ত ৪২৫ কোটি টাকার ব্যবসা করেছে।

প্রসঙ্গত, বলিউডের সবথেকে বেশি বাজেটের ছবি ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্রের সেট থেকেই শুরু রণবীর আলিয়ার প্রেম। সদ্য মুক্তি পেয়েছে এই ছবি। যা ইতিমধ্যেই বক্স অফিসে আগুন ঝরাচ্ছে।মোট ৪১০ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছে এই ছবি, যা বলিউডে এই প্রথম। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, নাগার্জুনা, মৌনি রায়। জানা যাচ্ছে, ব্রহ্মাস্ত্র ২ এর প্রস্তুতি শুরু হয়ে গেছে। ব্রহ্মাস্ত্র’ ২- ২০২৫ সালে মুক্তি পেতে চলেছে। ছবির প্রথম অংশটি ছিল শিবাকে কেন্দ্র করে। এবার দেবের গল্প বলা হবে দ্বিতীয় পর্বে। ব্রহ্মাস্ত্র সিনেমার শেষেও ইঙ্গিত দেওয়া হয়েছিল যে সিক্যুয়াল দেবকে কেন্দ্র করেই তৈরি হবে। দ্বিতীয় পর্বে রণবীরের মায়ের চরিত্রে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকে। যিনি ছবিতে জলদেবীর ভূমিকায় অভিনয় করেছেন। অন্যদিকে, আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে রণবীর সিং বা হৃত্বিক রোশনকেও দেখা যেতে পারে।

About Post Author