সময় কলকাতা ডেস্কঃ অসুস্থ নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন সৌরভপত্নী। আপাতত স্থিতিশীল অবস্থায় রয়েছেন তিনি।
বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ডোনা গঙ্গোপাধ্যায়। তাঁর নানারকম শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। তাতেই জানা যায় চিকুনগুনিয়ায় আক্রান্ত ডোনা। এরপরই তাঁকে তড়িঘড়ি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানকারই কর্তব্যরত চিকিৎসক জানান, ডোনার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। উৎসবের মরশুমে দুশ্চিন্তার প্রহর কাটাচ্ছেন গঙ্গোপাধ্যায় পরিবারের লোকজন।
উল্লেখ্য,বর্তমানে করোনার দাপট কিছুটা কমলেও ক্রমশ আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গি। রাজ্যজুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। পাশাপাশি রেহাই দিচ্ছেনা চিকনগুনিয়াও। চিকুনগুনিয়ার মূল উপসর্গই হল জ্বর, গাঁটে গাঁটে ব্যথা। জ্বর কমলেও অনেক সময় দেখা যায় এই ভাইরাসে আক্রান্তদের শরীরে দীর্ঘদিন ব্যথা থাকছে। এছাড়া চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ার তিনদিনের মধ্যে গায়ে ফুসকুড়ি বেরতেও দেখা যায়। সামান্য উপসর্গ দেখা দিলেই চিকিৎসকের কাছে যাওয়া উচিত।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র