Home » বিগ বাজেট ছবিই ভরসা ফিল্ম ইন্ডাস্ট্রির

বিগ বাজেট ছবিই ভরসা ফিল্ম ইন্ডাস্ট্রির

সময় কলকাতা ডেস্কঃ চলতি বছরে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বেশ কিছু ছবি। তার মধ্যে হাতে গোনা কয়েকটি ছবি সাফল্য পেয়েছে। যেমন, ‘ভুলভুলাইয়া টু’, ‘দ্য কাশ্মীর ফাইলস’, ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’, ‘ব্রহ্মাস্ত্র’, ‘বিক্রম বেদা’ এবং আরও কিছু। সেরকমই বিগ বাজেটের বেশ কিছু ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। উদাহরণ হিসেবে বলা যেতেই পারে ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘শামশেরা’, ‘রক্ষা বন্ধন’, ‘লাল সিং চাড্ডা’, ‘জোয়েশভাই জোরদার’-এর মতো ছবি। কার্যত সে কারণেই এখন বেশ কিছু ছবির দিকে তাকিয়ে রয়েছে ইন্ডাস্ট্রি। দেখে নেওয়া যাক সেই তালিকায় কোন ছবিগুলি রয়েছে-

১. বলিউডের বহু প্রতীক্ষিত ছবিগুলির মধ্যে অন্যতম অবশ্যই ‘ব্রহ্মাস্ত্র’। আগামী ৯ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে এই ছবি। ‘ব্রহ্মাস্ত্র’চ-তেই পর্দায় প্রথমবার জুটি বাঁধতে দেখা গিয়েছে রণবীর কপূর ও আলিয়া ভট্টকে। পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের এই ছবি দর্শকদের ব্যাপক মন কেড়েছে। ইতিমধ্যেই এই ছবি ৪২৫ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।
২. আগামী ৩০ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে ‘বিক্রম বেদা’ । তামিল ছবি থেকে তৈরি এই ছবি। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন হৃত্বিক রোশন, সেফ আলি খান। এছাড়াও, গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গিয়েছে রাধিকা আপ্তেকে।
৩. দক্ষিণী ছবিতে চুটিয়ে অভিনয়ের পর এবার অফিশিয়ালি বলিউড ছবিতে হাতেখড়ি হল রশ্মিকা মন্দান্নার। আগামী ৭ অক্টোবর মুক্তি পেয়েছে ‘গুডবাই’ ছবিটি। রশ্মিকা ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে অমিতাভ বচ্চন, নীনা গুপ্তাকে।
৪. অন্যদিকে,অক্ষয় কুমারের ‘রাম সেতু’ মুক্তি পাবে আগামী ২৪ অক্টোবর। এই একইদিনে মুক্তি পাবে অজয় দেবগনের ‘থ্যাঙ্ক গড’ ছবিটি।
৫. জানা গিয়েছে, চলতি বছরের শেষের দিকেই মুক্তি পেতে পারে ‘দৃশ্যম টু’। প্রথম ছবি ‘দৃশ্যম’-এর সাফল্যের পর সিক্যুয়েল নিয়ে আসছেন অজয় দেবগন। তিনি এবং তব্বু ছাড়াও এই ছবিতে দেখা যাবে অক্ষয় খান্নাকে। ১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ছবির টিজার।
৬. বহুদিন পর ‘ভেড়িয়া’ ছবিতে জুটি বাঁধতে দেখা যাবে বরুণ ধবন ও কৃতী শ্যাননকে। যা আগামী ২৫ নভেম্বর মুক্তি পাবে।
৭. আয়ুষ্মান খুরানার ‘অ্যান অ্যাকশন হিরো’ মুক্তি পাবে ডিসেম্বরের শুরুর দিকে।
৮. অপরদিকে রোহিত শেট্টি পরিচালিত এবং রণবীর সিংহ অভিনীত ‘সার্কাস’ মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।
লাস্ট বাট নট দ্য লিস্ট। বলিউড সুপারস্টার সলমন খানের ‘কভি ইদ কভি দিওয়ালি’ মুক্তি পাবে আগামী ৩০ ডিসেম্বর। ভাইজানের বিপরীতে এই ছবিতে দেখা যাবে পূজা হেগড়েকে। এছাড়াও, ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শেহনাজ গিল এই ছবি দিয়েই বি টাউনে বড় পর্দায় পা রাখতে চলেছেন।

About Post Author