Home » রূপান্তরকামীর ভূমিকায় ওটিটি প্ল্যাটফর্মে সুস্মিতা সেন

রূপান্তরকামীর ভূমিকায় ওটিটি প্ল্যাটফর্মে সুস্মিতা সেন

সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল ওয়েব সিরিজ ‘তালি-র’ প্রথম লুক। দীর্ঘ বিরতির পর ফের পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী সুস্মিতা সেন। এবার রূপান্তরকামীর ভূমিকায় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী নিজেই শেয়ার করে নিলেন নতুন ওয়েব সিরিজ ‘তালি’-র ফার্স্ট লুক। জানা গিয়েছে, শ্রী গৌরী সবন্ত-এর জীবন নিয়ে তৈরি হবে এই সিরিজ। ওয়েব সিরিজটির পরিচালনার দায়িত্বে রয়েছেন মারাঠি পরিচালক রবি যাদব।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় এই ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছেন, ‘এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা আর তাঁর গল্প পৃথিবীর সামনে নিয়ে আসার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না। শ্রী গৌরী সবন্ত -এর চরিত্রে অভিনয় আমার কাছে খুবই গর্বের। সবুজ মেরুন সাজ, কপালে বড় টিপ-এ সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। আর ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, শ্রী গৌরী সবন্ত হিসেবে আমার প্রথম লুক।

‘সখী চার চৌঘি ট্রাস্ট’ নামক সেবামূলক প্রতিষ্ঠানের কর্ণধারও গৌরী সাওয়ান্ত। এইডসের সংক্রমণ রুখতে নানা পদক্ষেপ নিয়ে থাকে এই প্রতিষ্ঠান। মুম্বইয়ে রূপান্তরকামীদের আর্থ-সামাজিক উন্নয়ন সহ নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন গৌরী সাওয়ান্ত।

About Post Author