সময় কলকাতা ডেস্কঃ মুক্তি পেল ‘হামি-২’ গানের প্রথম ঝলক। বন্ধুত্বের আরও এক নতুন গল্প বলতে আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। চলতি মাসের একদম শুরুতেই মুক্তি পেয়েছে ‘হামি টু’য়ের টিজার। আর টিজারের প্রথম ঝলকেই দর্শকদের ব্যাপক মন কেড়েছে ‘হামি টু’। এবার হামি টুয়ের প্রথম মিউজিক্যাল ট্রেলার লঞ্চ করল শিবপ্রসাদ-নন্দিতার প্রযোজনা সংস্থা উইন্ডোজ প্রোকাডশন।
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘হামি’। ছবিতে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, গার্গী রায়চৌধুরী, খরাজ মুখোপাধ্যায়, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, তনুশ্রী শংকরের মতো একঝাঁক টলিউড তারকা। সেসময় দর্শকদের বেশ মন কেড়েছিল এই ছবি।
এর আগে ‘হামি টু’-এর পোস্টারে কোনও অভিনেতা বা অভিনেত্রীর মুখ দেখা যায়নি। সেখানে শুধু চাঁদ, তারাদের মাঝে ছোট ছোট শিশুদের দেখা গিয়েছে। আর সাজ পোশাকে ছিল, সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা। পোস্টারের ক্যাপশনে শুধুমাত্র লেখা ছিল, ‘হামির জগতে নো ঝগড়াঝাঁটি নো রাগ, শুধু ভালোবাসা আর টিফিন হবে ভাগ… নেই কোন কম্পিটিশন কেউ নয় শত্রু, হামির জগতে সবাই সবার খুব ভালো বন্ধু!’ এরপর বিশ্বকর্মা পুজোর দিনই ‘হামি টু’-এর তিন সদস্যের সঙ্গে পরিচয় করিয়েছিলেন পরিচালক শিবপ্রসাদ ও নন্দিতা রায়। জানা গিয়েছে, এবার ‘হামি টু’-এ একাধিক চমক থাকবে।

বড় পর্দায় যে ‘হামি’-র সিক্যুয়েল ‘হামি টু’ আসছে। সেকথা আগেই ঘোষণা করেছিলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। গত বছর থেকেই শুরু হয়ে গিয়েছিল ছবির শুটিং। ‘হামি টু’-এ একেবারে নতুন পরিবার, নতুন গল্প। লাল্টু-মিতালি তো আছেনই। সেইসঙ্গে, থাকছে তিন খুদে চিনু, ভেঁপু আর রুকসানা। তিনজনের ভূমিকায় অভিনয় করছে ঋতদীপ সেনগুপ্ত, শ্রেয়ান সাহা, আরিত্রিকা চৌধুরি। বড়দিনের আগেই বড়পর্দায় মুক্তি পাবে এই ছবি। আগামী ২৩ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?