Home » দুই কন্যা ও এক ছেলের জন্ম দিলেন এক প্রসূতি

দুই কন্যা ও এক ছেলের জন্ম দিলেন এক প্রসূতি

সময় কলকাতা ডেস্কঃ এ এক অনবদ্য প্রাপ্তি। এক সঙ্গে তিন সন্তান। তাও আবার দুই কন্যা ও একটি পুত্র । এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ধূপগুড়ির ব্লকের গধেয়ারকুঠীর টুকলিমারীর এক গৃহবূধু।

জলপাইগুড়ি জেলার গধেয়ারকুঠীর টুকলিমারীতে রায় পরিবারের উৎসব যেন থামছে না। এই বাড়ির গৃহবধু রমা রায় এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন। হাম দো হামারা দো স্লোগানকে ঈশ্বর এই পরিবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে তিন সন্তান দিয়েছেন এক সঙ্গে। গত ২৭ সেপ্টেম্বর, শিলিগুড়ির নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ ও হাসপাতালে এই তিন সন্তানের জন্ম দেন ওই গৃহবধূ । গৃহবধূ রমা রায় জানান, আলট্রাসোনোগ্রাফি করে জেনেছিলাম, পেটে দুজন নয়, আছে তিনজন। প্রথমে ভয় পেয়েছিলাম। টানা তেরো দিন স্ত্রীকে ভর্তি ছিলাম হাসপাতালে। জলপাইগুড়ির গ্রাম থেকে এই টানা তেরো দিন স্ত্রী রমা রায়ের সঙ্গে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজে ছিলেন তার স্বামীও । সেখানেই তার এই পরম প্রাপ্তি ঘটে।

তিন সন্তানের নাম ইতিমধ্যে ঠিক করে ফেলেছে রায় দম্পতি। দুই মেয়ের নাম রেখেছেন প্রত্যাশা ও প্রত্যুষা। আর ছেলের নাম রেখেছেন প্রয়াস। বর্তমানে প্রসূতি এবং সদ্যজাত ওই তিন সন্তান সুস্থ রয়েছে বলেই জানা গিয়েছে।

About Post Author