সময় কলকাতা ডেস্ক:১৯ জুন, ১৯৬৬ সালে শিবসেনার প্রতিষ্ঠা হয়, তখন শিবাজি পার্কে সেনা গঠিত হয়েছিল। সেই শিবসেনা এখন প্রশ্নের মুখে। শিবসেনার অধিকার কার? এ প্রশ্ন শুধু মুম্বাই নয়, এ প্রশ্নের উত্তর জানতে কৌতূহলী ভারতের জনতা। একনাথ শিন্ডে, নাকি উদ্ভব ঠাকরের হাতে থাকবে দলের নাম ,দলের প্রতীক? ।
উদ্ভব ঠাকরের সরকার পতনের পর মহারাষ্ট্রের দখল নিয়েছে একনাথ শিন্ডে শিবির। বিজেপির সহায়তায় সরকার গঠনের পর শিবসেনার আসল দাবিদার তারা বলেই দাবি করেছেন শিন্ডে। শিবসেনার অধিকার কার?দীর্ঘ পাঁচ মাস ধরে এই চর্চা চলছিল মহারাষ্ট্রের রাজনীতির অন্দরমহলে। এই চর্চার মাঝেই নির্বাচন কমিশন তাদের সিদ্ধান্তে জানিয়েছেন আন্ধেরি পূর্ব উপনির্বাচনের আগে শিবসেনার দলীয় নাম এবং প্রতীক ফ্রিজ করে রাখা হয়েছে, অর্থাৎ আসন্ন নির্বাচনে শিন্ডে এবং উদ্ভব ঠাকরে কেউই দলীয় নাম এবং প্রতীক ব্যবহার করতে পারবে না। ফলে সাময়িকভাবে চর্চা বন্ধ হলেও, নতুন চর্চা শুরু হয়েছে মহারাষ্ট্র জুড়ে। আন্ধেরি পূর্ব উপ নির্বাচনে দুই শিবির দলের কি নাম এবং কি প্রতীকে নির্বাচন লড়বে তা নিয়ে চলছে জোর জল্পনা।

দলের নাম এবং প্রতীক ঠিক করেছে উদ্ভব ঠাকরে
ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে দলের নাম এবং প্রতীক উল্লেখ করে একটি তালিকা পাঠিয়েছে উদ্ভব ঠাকরে। শিবসেনা সূত্রে খবর উদ্ভব ঠাকরে তিনটি নাম উল্লেখ করে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে।”শিবসেনা বালা সাহেব ঠাকরে”,”শিবসেনা উদ্ভব বালা সাহেব”এবং”শিবসেনা বালা সাহেব প্রবোধঙ্গর”।এতদিন শিবসেনার প্রতীক ছিল তীর- ধনুক। সেই তীর -ধনুক প্রতীক হিসেবে ব্যবহার করাতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা প্রসঙ্গে উদ্ভব ঠাকরে জানিয়েছেন নির্বাচন কমিশন তাদের প্রতি অবিচার করেছে। নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ উগরে দিয়েও উদ্ভব ঠাকরে তিনটি নতুন প্রতীক নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছেন। “ত্রিশূল “,”উদিত” সূর্য এবং “মশাল”এই তিনটে প্রতীকের ভিতর একটি , নির্বাচন কমিশন উদ্ভব ঠাকরের নতুন দলের প্রতীক হিসেবে নির্বাচিত করবে।
উপ-মুখ্যমন্ত্রীর কটাক্ষ
মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ উদ্ভব ঠাকরের নতুন দল এবং প্রতীক নিয়ে কটাক্ষের সুরে জানিয়েছেন নির্বাচন কমিশন যখন দুই পক্ষের দলের নাম এবং প্রতীক ঘোষণা করবে, তারপরেই দেখা যাবে যে শিন্ডে সফলতা লাভ করেছে।
অপরদিকে সোমবার সকাল পর্যন্ত দলের নাম এবং প্রতীক নিয়ে এখনো সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি একনাথ শিন্ডে শিবির। রবিবার বৈঠকের পর সোমবারেও আবার বৈঠক করে নতুন দলের নাম এবং প্রতীক নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন একনাথ শিন্ডে।


More Stories
পুলিশের জালে তৃণমূল নেত্রী, তোলা হল বারাসাত আদালতে
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?