সময় কলকাতা ডেস্কঃ প্রবল দুর্যোগ সিকিমে। সিকিম-শিলিগুড়ি জাতীয় সড়কে ধস নামার ফলে আটকে পড়েছেন রাজ্যের বহু পর্যটক। ধসের কারণে একাধিকা রাস্তা বন্ধ থাকায় নির্দিষ্ট সময়ের মধ্যে শিলিগুড়ি,নিউ জলপাইগুড়ি পৌঁছে গিয়ে বাস কিংবা ট্রেন,কিছুই ধরতে পারছেন পর্যটকেরা। এহেন পরিস্থিতিতে এবার কলকাতা থেকে বিশেষ বাসের ব্যবস্থা করল এনবিএসটিসি।
এনবিএসটিসি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা ১৫ মিনিট নাগাদ কিছু পর্যটকের তরফে এনবিএসটিসি-কে যোগাযোগ করা হয়। ধসের জেরে সিকিম থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে বাস কিংবা ট্রেন ধরতে পারেননি বহু পর্যটক। এরপরই তারা কলকাতায় ফেরার জন্য এনবিএসটিসি-কে বিশেষ বাসের অনুরোধ জানান। তাদের সেই অনুরোধেই তড়িঘড়ি বিশেষ বাস পরিষেবার ব্যবস্থা করে এনবিএসটিসি।
জানা গিয়েছে, কলকাতা থেকে সোমবার মধ্যরাত ১২টা নাগাদ বিশেষ বাস ছাড়া হয়। এরপর ৪৫ জন যাত্রীকে শিলিগুড়ি থেকে কলকাতায় ফিরিয়ে আনে বাসটি। এখনও পর্যন্ত বহু পর্যটকের তরফে এই বিশেষ বাসের অনুরোধ জানিয়ে যোগাযোগ করা হচ্ছে বলে জানিয়েছে এনবিএসটিসি। সূত্রের খবর,পর্যটকদের ফিরিয়ে আনতে দ্রুত বিশেষ হেল্পলাইন নম্বরও চালু করা হতে পারে।

অন্যদিকে লাগাতার বৃষ্টির জেরে উত্তর সিকিমের বেশ কিছু জায়গায় ধসের আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই পর্যটকদের পারমিট বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আপাতত রাতের দিকে গাড়ি চালানো বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়েছে। চলতি বছরের আগস্ট মাসেই ধসের জেরে দুর্ঘটনার কবলে পড়েছিলেন সিকিমের পর্যটকরা। টানা বৃষ্টির জেরে ওই সময় ধস নেমেছিল সিকিমের ইয়ামথাম যাওয়ার পথে লাচুংয়ের কাছে।


More Stories
ডার্বির উত্তেজনার পারদ তুঙ্গে , বড় ম্যাচে বড় পরীক্ষা পুলিশের
খাদ্য সুরক্ষা বিধি লঙ্ঘন – বারাসাতে বিভিন্ন রেস্টুরেন্টে হানা ফুড সেফটি বিভাগের
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?