Home » ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ

সময় কলকাতা ডেস্কঃ ফের ঊর্ধ্বমুখী কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় খানিকটা বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সামান্য কমেছে অ্যাকটিভ কেস । সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রক থেকে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ২,১৩৯। যা মঙ্গলবার ছিল দু’হাজারের কম। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩২০৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৬ শতাংশ। অ্যাকটিভ কেস ০.০৬ শতাংশ। সংখ্যার হিসেবে যা ২৬,২৯৮। গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২,৬৪, ২১৬। করোনায় মৃতের হার ১.১৯ শতাংশ।

 

দেশের সার্বিক করোনা পরিস্থিতিতে অনেকটাই স্বস্তি মিলেছে। টিকাকরণে জোর দিয়ে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও সম্পূর্ণ বিদায় নেয়নি এই মারণ ভাইরাস। তথ্য জানাচ্ছে, দেশে এখনও পর্যন্ত ডোজ করোনার টিকার পেয়েছেন ২১৯ কোটি ৪ লক্ষের বেশি মানুষ। পাশাপাশি, জোরকদমে চলছে প্রাপ্তবয়স্কদের বিনামূল্যে বুস্টার ডোজ অভিযান। অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

About Post Author