Home » তন্ত্রসাধনার জের! নাবালিকার মৃতদেহ উদ্ধার

তন্ত্রসাধনার জের! নাবালিকার মৃতদেহ উদ্ধার

সময় কলকাতা ডেস্কঃ শ্বাসনালী কাটা নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তাল মালদা। অভিযোগ নিখোঁজের আগে শেষবার এলাকার এক গুনিনের সঙ্গে খেলতে দেখা গিয়েছিল নিহত নাবালিকাকে । অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাতে মালদহের চাঁচলের গৌড়হন্ড গ্রামের এক নাবালিকার শ্বাসনালী কাটা ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। এই ঘটনায় এক যুবককে আটক করে গ্রামবাসীরা,চলে মারধোর। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান চাঁচল থানার পুলিশ। গ্রামবাসীদের হাত থেকে ওই যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁচল সুপার স্পেশাল্যাটি হাসপাতালে নিয়ে আসা হয়। অভিযোগ, এই গ্রামের বছর আটেকের এক নাবালিকা নিখোঁজ হয় বুধবার বিকেলে।নাবালিকার পরিবারের অভিযোগ এলাকায় তান্ত্রিক বলে পরিচিত বিক্রম ভকত ঐ নাবালিকাকে খেলার ছলে সরিয়ে নিয়ে যায়।গ্রামবাসীরা দেখেছে বুধবার সন্ধ্যায় তান্ত্রিক বিক্রম তন্ত্র সাধনার জিনিষ পত্রও কিনেছে স্থানীয় দোকান থেকে। তারপর উদ্ধার হয় নিখোঁজ নাবালিকার শ্বাসনালী কাটা মৃতদেহ  । সন্দেহ হয় নিহত নাবালিকার পরিবার ও স্থানীয়দের। তাদের অভিযোগ সাধনার জন্য নাবালিকাকে বলি দিয়েছে বিক্রম ভকত।

নিখোঁজ নাবালিকা খুঁজতে গিয়ে এলাকাবাসী বিক্রম ভকতকে তার বাড়ি থেকে আটক করে। ঘটনাস্থলে যায় চাঁচল থানার পুলিশ।পরিবারের অভিযোগে তান্ত্রিককে গ্রেফতার করে পুলিশ। একবিংশ শতাব্দীতে নরবলির মত ঘৃন্য ঘটনার অভিযোগে স্তম্ভিত বাংলা। পরিবারের দাবি, পুলিশ সঠিক তদন্ত করলেই পরিস্কার হবে নাবালিকার মৃত্যুর আসল কারণ।

About Post Author