সময় কলকাতা ডেস্কঃ কমছে মহামারীর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় অনেকটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাভাবিক ছন্দে ফিরেছে জনজীবন। এরই মধ্যে ফের নতুন করে আতঙ্কের খবর। করোনার নতুন স্ট্রেন নিয়ে চিন্তায় স্বাস্থ্য মন্ত্রক। আক্রান্তের তালিকায় রয়েছে ভারতও । ভারতের একাধিক রাজ্যে ধরা পড়েছে সংক্রমণ। পশ্চিমবঙ্গেও আক্রান্তের হদিশ মিলেছে। দীপাবলির মরশুমে এই ওমিক্রন ব্যাপক আকারে ছড়িয়ে পরতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংক্রমণ যাতে হাতের নাগালের বাইরে চলে না যায়, সে কারণে প্রত্যেককে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ভিড়বহুল এলাকায় অবশ্যই মাস্ক ব্যবহারের কথা বলা হয়েছে। পাশাপাশি স্যানিটাইজার ব্যবহারেরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, আগের স্ট্রেনগুলির তুলনায় ‘এক্সবিবি’ স্ট্রেনের ছড়িয়ে পড়ার প্রবণতা অনেকটাই বেশি।
এই সময়ে কী কী নিয়ম মানবেন, দেখে নিন
চিকিৎসকরা জানিয়েছেন, এই সময়ে কয়েকটি নিয়ম মেনে চলতে হবে। তাতে নিজে এবং কাছের মানুষ নিরাপদে থাকবেন
- সামাজিক দূরত্ব বজায় রাখুন।
- নিয়ম মেনে টিকা নিন। বুস্টার ডোজ নিন।
- মুখ ঢেকে কাশুন। রুমাল ব্যবহার করুন।
- মাস্ক পরুন।
- কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলুন।
আপাতত এই সব নিয়মগুলি মেনে চলার কথা বলছেন চিকিৎসকরা। তাঁদের বক্তব্য, আতঙ্কিত না হয়ে সাবধানে থাকুন।

অন্যদিকে, ফের চিনে নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা। সে দেশে আতঙ্ক তৈরি করছে করোনার দুটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭ ও বিএ.৫.১.৭। অতিদ্রুত এই ভ্যারিয়েন্টও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।


More Stories
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?
কলকাতা-হিমাচল সরাসরি ট্রেন চালু, বাংলা পর্যটকদের জন্য নতুন সুবিধা