সময় কলকাতা ডেস্ক: মধ্যপ্রদেশের বেতুলে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, মধ্যপ্রদেশের বেতুল জেলার ঝালর থানার কাছে দুর্ঘটনাটি ঘটে। এদিন ভোররাতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই ১১ জনের মৃত্যু হয়। ১ জন আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে ঝালর থানার পুলিশকর্মীরা। আহতদের উদ্ধার কাজ শুরু করেন তারা।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দুটি গাড়িই খুব দ্রুত গতিতে চলছিল, সেকারণেই দুর্ঘটনার কবলে পড়ে ওই গাড়ি দুটি। আবার ভোররাতে কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলেও মনে করছে পুলিশ।
ভয়াবহ এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা অর্থ সাহায্য করা হবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর