Home » গুলিবিদ্ধ ইমরান খান

গুলিবিদ্ধ ইমরান খান

সময় কলকাতা ডেস্ক: গুলিবিদ্ধ হলেন  পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান । আততায়ীর গুলি ইমরান খানের ডান পায়ে লাগে।ইমরান খানের এই মুহূর্তে  হাসপাতালে চিকিৎসা চলছে। এই ঘটনায়  আরও একাধিক ব্যক্তি আহত হন ।

ওয়াজিরাবাদ জেলার গুরজনওয়ালার আলওয়ালা চকে একটি এসইউভিতে সওয়ার ইমরান তাঁর সমর্থকদের উদ্দেশে লং মার্চে যোগদানের আবেদন জানাচ্ছিলেন । সে সময় এক ব্যক্তি তার কন্টেনার লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন। আততায়ীকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে বলে পাক সংবাদ মাধ্যমের খবর। ইমরান খানের অবস্থা স্থিতিশীল বলেই জানা গিয়েছে।

উল্লেখ্য,পাকিস্তানে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার দাবিতে শুক্রবার লাহোর থেকে ইসলামাবাদ লং মার্চের ডাক দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান নেতা, কর্মী ও সমর্থককে লাহোরের লির্বাটি চকে সমবেত হওয়ার ডাক দিয়েছিলেন । সেখান থেকেই ওয়াজিরাবাদে দলীয় সমর্থকদের সমাবেশে যোগ দিয়েছিলেন ইমরান। এসময়ই চলে গুলি চালানোর ঘটনা । পাকিস্তানের নেতা বা বিরোধী রাজনৈতিক নেতাদের ওপরে গুলি চালানোর ঘটনা নতুন কোনও বিষয় নয়। ২০০৭ সালে আততায়ীর আক্রমণে প্রাণ হারিয়েছিলেন বেনজির ভুট্টো।

৭০ বছর বয়সী ইমরান খান এবছরের ১১ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। উল্লেখ্য, ইমরান খান সাড়ে তিন বছর পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি  প্রাক্তন ক্রিকেটার হিসেবে  বিশ্বজোড়া পরিচিতি রয়েছে ৮৮ টি টেস্ট এবং ১৭৫টি একদিনের খেলা বিশ্ব ক্রিকেটের সর্বকালের অন্যতম সফল অলরাউন্ডার ইমরান খানের । ফাস্ট বোলার হিসেবেই তার পরিচিত ছিল সর্বাধিক।অধিনায়ক হিসেবে ৪৮ টি টেস্ট ও ১৩৯টি এক দিবসীয় ম্যাচে পাকিস্তানের অধিনায়কত্ব করেছেন তিনি।

About Post Author