সময় কলকাতা ডেস্কঃ ভয়াবহ পথ দুর্ঘটনা কর্ণাটকে। ট্রাকের সঙ্গে অটোর সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল ৭ মহিলা শ্রমিকের। জখম আরও ১১। কর্নাটকের বিদর এলাকার ঘটনা।

সূত্র মারফত জানা গিয়েছে,শুক্রবার রাতে কাজ সেরে অটো চেপে বাড়ি ফিরছিলেন তাঁরা। সেসময় চিটাগুপ্পায় বেমলাখেদা সরকারির স্কুলের কাছে ট্রাকের সঙ্গে অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে ঘটনাস্থলেই প্রাণ হারান ৭ মহিলা শ্রমিক। অন্যদিকে অটো এবং ট্রাকের চালক সহ মোট ১১ জন গুরুতর জখম হন। এই ঘটনা প্রকাশ্যে আসতেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। স্থানীয়দের তরফে খবর পৌঁছয় পুলিশের কাছে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পুলিশ পৌঁছে জখমদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে পাঠান। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।


More Stories
কলকাতায় পেট্রোলের দাম লিটারে ৪ পয়সা কমল, ডিজেল বাড়ল ৯৪ পয়সা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
ককরোচ জনতা পার্টির এক্স হ্যান্ডেল নিষিদ্ধ!