Home » দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার, আশঙ্কা এলন মাস্কের 

দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার, আশঙ্কা এলন মাস্কের 

সময় কলকাতা ডেস্ক: যে কোনও সময়ে দেউলিয়া হয়ে যেতে পারে টুইটার, আশঙ্কা খোদ মালিক, তথা এলন মাস্কের।

বৃহস্পতিবার সংস্থার বৈঠকে এই উদ্বেগ প্রকাশও করে তিনি বলেন, আর্থিক সংকট এমনই অবস্থায় পৌঁছেছে, তা সহজে মিটবে না। এমনকি আগামী বছরেও সংস্থা কয়েক বিলিয়ন ডলার খোয়াতে পারে। তাই সংস্থার ৫০ শতাংশ কর্মীকে ছাঁটাই করে ফেলার পরেও আশঙ্কা থেকেই যাচ্ছে দেউলিয়া হওয়ার।

ভারত অফিসের ৯০ ভাগ কর্মীকে ছাঁটাই করেছে টুইটার। গত শুক্রবার থেকে ভারতে কর্মী ছাঁটাই শুরু করেছে টুইটার। ভারতে এর আগে টুইটারের প্রায় ২৫০ জন কর্মী ছিলেন। এখন সেই সংখ্যাটা নেমে ১০-এ দাঁড়িয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৩,৭০০ কর্মীকে বরখাস্ত করেছে টুইটার।

 

উল্লেখ্য, এবছর এপ্রিল মাসে প্রথম টুইটার কেনার আগ্রহ দেখান এলন। শেয়ার প্রতি ৫৪.২০ ডলারের প্রস্তাবও দিয়েছিলেন তিনি। সেইমতো চুক্তিও হয়। ৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার কথা হয়। কিন্তু শেষমেশ তা আর বাস্তবায়িত হয়নি। তারপরেই শুরু হয় আইনি লড়াই। এলন মাস্কের বিরুদ্ধে মামলাও করে টুইটার। পাল্টা টুইটারকে কাঠগড়ায় তুলে আদালতে যান মাস্কও। তবে এসবের মধ্যে আদালতের বাইরেই দু’পক্ষ সমঝোতা করে নেয় নিজেদের মধ্যে, আগের দামেই টুইটার কিনে নেন এলন মাস্ক। ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৩৬ হাজার ৯১০ কোটি টাকার বিনিময়ে টুইটারের মালিকানা পান তিনি।

About Post Author