সময় কলকাতা ডেস্কঃ মিজোরামে পাথর খাদানে ভয়াবহ ধস। যার জেরে পাথর খাদানের ভিতরে আটকে পড়েছেন প্রায় ১৫ জন শ্রমিক। মর্মান্তিক এই দুর্ঘটনার খবর পাওয়ার পরই সেখানে পৌঁছে গিয়েছেন উদ্ধারকারী দলের সদস্যরা এবং প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ মিজোরামের নাহথিয়াল জেলার মাউদারোতে এই দুর্ঘটনা ঘটেছে।
সূত্রের খবর, এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডের কর্মীরা তাদের মধ্যাহ্নভোজের বিরতি থেকে ফিরে আসার পরই পাথরের খনিটি ধসে পড়ে। কমপক্ষে ১৫ জন শ্রমিকের পাশাপাশি পাঁচটি হিতাচি এক্সকাভেটর এবং অন্যান্য ড্রিলিং মেশিন পাথরের খনির নিচে চাপা পড়েছে। খবর পেয়েই পার্শ্ববর্তী লেইট গ্রাম এবং হানাথিয়াল শহর থেকে ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের বা ওয়াইএমএ-র স্বেচ্ছাসেবকরা ঘটনাস্থলে পৌঁছন। তাদের উদ্ধার কাজে সাহায্যের জন্য ডাকা হয় বিএসএফ এবং অসম রাইফেলসের জওয়ানদেরও। হানথিয়াল জেলার আধিকারিকরা এবং একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে গিয়েছে। রাজ্য সরকারও ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠায়।

উল্লেখ্য, পাথরের ওই খনিটি মিজোরামের রাজধানী আইজল শহর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দক্ষিণে হানথিয়াল জেলায় অবস্থিত। আর হানাথিয়াল শহর থেকে প্রায় ২৩ কিমি দূরে অবস্থিত মাউদারহ গ্রাম। হানথিয়াল এবং ডন গ্রামের মধ্যে একটি মহাসড়ক তৈরি করা হচ্ছে। তার জন্যই ওই পাথর ভাঙার খনি থেকে বোল্ডার সংগ্রহ করা হচ্ছিল।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর