সময় কলকাতা ডেস্কঃ মাত্র ৯ মাসের মধ্যেই মুখ থুবড়ে পড়তে হল দার্জিলিংয়ের হামরো পার্টিকে। নতুন দল তৈরির মাত্র তিন মাসের মধ্যে দার্জিলিং পুরসভার ক্ষমতা দখল করেছিল। কিন্তু, এরমধ্যেই ছন্দপতন। বৃহস্পতিবার কার্শিয়াংয়ের নয়াবাজারের কমিউনিটি হলে, হামরো পার্টির ৬ কাউন্সিলর দল ছেড়ে দার্জিলিং পুরসভার প্রধান বিরোধী দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চায় যোগ দিয়েছেন। ফলে পুরসভায় সংখ্যালঘু হয়ে পড়েছে হামরো।
এদিকে, অনীত থাপার বিজিপিএম বর্তমান পুর বোর্ডের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। উল্লেখ্য, ৩২ টি ওয়ার্ডের মধ্যে ১৮ টিতেই জয়ী হয়ে ক্ষমতা দখল করেছিল হামরো পার্টি। তবে এদিনের দলবদলের পর তাদের কাউন্সিলর সংখ্যা এসে দাঁড়িয়েছে ১২ তে। এদিকে, অনীত থাপার বিজিপিএম ভোটে ৯ টি ওয়ার্ডে জিতেছিল। এবার হামরো পার্টির ৬ কাউন্সিলর যোগ দেওয়ার পর তাদের কাউন্সিলর সংখ্যা বেড়ে হল ১৫।
দার্জিলিঙের বাকি পাঁচটি ওয়ার্ডের দুটি তৃণমূল ও তিনটি বিমল গুরুং-এর গোর্খা জনমুক্তি মোর্চার দখলে। এদিকে অনীত থাপাদের দিকে তৃণমূলেরসমর্থন আছে। তাই রাজনৈতিক মহলের মতে, দার্জিলিং পুরসভার অনাস্থা ভোটে হামরো পার্টির পরাজয় একপ্রকার নিশ্চিত।

প্রসঙ্গত, হামরো পার্টি দার্জিলিং পুরসভায় ক্ষমতায় আসার পরে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ পালন করছে। যার মধ্যে বেআইনি নির্মাণ ভাঙা থেকে শুরু করে ধূমপান বন্ধের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গুলিও রয়েছে। এমতাবস্থায় পুরসভা হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই দলের প্রধান অজয় এডওয়ার্ড ভেঙ্গে পড়েছেন। তাঁর অভিযোগ, টাকার বিনিময়ে অনিতা থাপা তাদের কাউন্সিলরদের কিনে নিয়েছেন।


More Stories
পথ দুর্ঘটনায় নিহত দুই গৃহবধূ
গ্রেফতার “বিজেপি নেত্রীকে পেটানো” আরশাদ উজ জামান
বারাসাতে আক্রান্ত তৃণমূল কর্মী, অভিযুক্ত বিজেপি কর্মী