সময় কলকাতা ডেস্ক: ৭২ তম বর্ষে পা দিল বাংলাদেশের ২য় বৃহত্তম সমূদ্রবন্দর মোংলা ৷ ১৯৫০ সালের এই দিনে পশুর নদীর জয়মনিরঘোলে ‘দি সিটি অব লিয়নস’ নামক প্রথম ব্রিটিশ পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ নোঙরের মধ্য দিয়ে শুরু হয়েছিল বন্দরের কার্যক্রম ৷ তারপরই ১৯৮৭ সালে পোর্ট অব চালনা অথরিটি এ্যাক্ট অনুসারে প্রথমে চালনা বন্দর কর্তৃপক্ষ ও পরবর্তীতে মোংলা পোর্ট অথরিটি নামে প্রতিষ্ঠা লাভ করে।

এদিন সকাল সাড়ে ৯ টায় শোভাযাত্রা, শান্তির প্রতীক পায়রা ওড়ানো সহ নানা আয়োজনে প্রতিষ্ঠাবাষির্কীর শুভ উদ্বোধন করেন বন্দর কর্তপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মাদ মুসা। এদিন, কৃতিত্বপূর্ণ কাজের জন্য নির্বাচিত কর্মকর্তা-কর্মচারী ও বিদায়ী কর্মকর্তা-কর্মচারীদের ক্রেস্ট প্রদান করা হয় ৷


More Stories
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক
সীমান্ত সমস্যা সমাধানে শুভেন্দু অধিকারীর ঘোষিত দ্রুত পদক্ষেপে কোন বার্তা?
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক