সময় কলকাতা ডেস্ক: সাগরমেলার পুণ্যার্থীদের হয়রানি কমাতে এবার পরিবহন দপ্তর একগুচ্ছ পদক্ষেপ নিতে চলেছে।
সাগরমেলার পুণ্যার্থীদের এ বছর যাতে নাজেহাল অবস্থা না হয় সেজন্য এবার বেশ কয়েকটি পদক্ষেপ নিতে চলেছে পরিবহন দপ্তর। জানা গিয়েছে, গত বছরের তুলনায় বাড়ানো হবে বাস, ভেসেল ও লঞ্চের সংখ্যা। এছাড়া বাবুঘাট বা হাওড়া থেকে এক টিকিটেই কচুবেড়িয়াতে পৌঁছে যাবে পুণ্যার্থীরা। কাকদ্বীপের লট নম্বর আট থেকে ভেসেল ধরার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবেনা। সরকারি বাসের পাশাপাশি বেসরকারি বাসের সংখ্যা বাড়ানো হবে। সোমবার সাগরের মেলা অফিসে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর পৌরোহিত্যে এক উচ্চ পর্যায়ের বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিনের বৈঠক উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা সহ পরিবহন দপ্তরের আধিকারিকরা। ডাকা হয়েছিল বেসরকারি বাস মালিকদের সংগঠনকেও। এ বছর যেহেতু কোভিড বিধি নেই সেই কারনে লক্ষ লক্ষ পূর্ণার্থী এই মেলায় আসতে পারে বলে জেলা প্রশাসনের অনুমান। সেই কথা মাথায় রেখে ২০২৩ গঙ্গাসাগর মেলার প্রস্তুতিতে কোন রকম খামতি রাখতে চাইছেনা জেলা প্রশাসন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী