সময় কলকাতা ডেস্কঃ ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার রেপো রেট বাড়ানো হয়েছে ৩৫ বেসিস পয়েন্ট। বলা ভালো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্রদত্ত লোনে এবার আরও ০.৩৫ শতাংশ সুদ বাড়ল। ৫ ডিসেম্বর মানিটারি পলিসি কমিটির বৈঠক শেষে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এবারের মানিটারি পলিসি কমিটির বৈঠক শুরু হয়েছিল ৩ ডিসেম্বর। মোট ৬ সদস্যের বৈঠকে আরবিআই বুধবার সিদ্ধান্তে গ্রহণ করে যে, আরও একবার রেপো রেট বাড়ানো হচ্ছে। ফলে আরবিআই-এর নয়া সুদের হার হল ৬.২৫ শতাংশ। যা কিনা গত আর্থিক বছরের শেষে ছিল ৪.০০ শতাংশে।

বুধবার এই ৩৫ বেসিস পয়েন্ট বেড়ে যাওয়ায় রাষ্ট্রায়াত্ত এবং বেসরকারি ব্যাঙ্কে ইএমআই আরও বাড়বে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। এর ফলে মূলত বাড়ি-গাড়ির ঋণের লোনের পাশাপাশি ব্যক্তিগত লোনের ইএমআই আরও বাড়বে। এর আগে যতবার আরবিআই রেপো রেট বৃদ্ধি করেছে, ঠিক ততবারই লোনের উপর সুদের হার বৃদ্ধি করেছে ব্যাঙ্কগুলি। যার ফলে স্বাভাবিক ভাবেই বেড়ে যাবে ইএমআই।
উল্লেখ্য,দু’মাস আগেই মূল্যবৃদ্ধি এবং আর্থিক মন্দা, এই দুয়ের সাঁড়াশি চাপের জেরে ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়িয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। যার কারণে সেসময় রেপো রেটের হার বেড়ে হয়েছিল ৫.৯০ শতাংশ। এর আগে চলতি বছরের মে মাসেই রেপোর হার বৃদ্ধি করা হয়েছিল। জুন মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত রেপো রেট বাড়ানো হয় ১৫০ বেসিস পয়েন্ট।
রেপো রেট হল একটি নির্দিষ্ট সুদের হার। যে সুদের হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেশের ব্যাঙ্কগুলোকে টাকা ধার বা ঋণ দেয়। অন্যদিকে যে সুদের হারে ব্যাঙ্কগুলো আবার আরবিআই-কে ঋণ দেয় তাকে বলে রিভার্স রেপো রেট।

দীর্ঘ দু’বছর অতিমারির কারণে রেপো রেটের হার অপরিবর্তিত রাখা হয়েছিল। অর্থমন্ত্রকের দাবি, চলতি বছরের মে মাস থেকে ভারতীয় অর্থনীতি অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। যার কারণে সেপ্টেম্বরের শেষ দিনে ফের বাড়ানো হল রেপো রেট।


More Stories
১৫ আগস্ট ইনডিপেনডেন্স ডে নয়, অর্থ গুলিয়ে ফেলে নতুন সংজ্ঞা শান্তনু ঠাকুরের
নেতাজি ইস্যু : অনন্ত মহারাজকে উন্মাদ আখ্যা দিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত!
প্রাকৃতিক বিপর্যয় : লাইফলাইন এনএইচ ৭১৭