Home » গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা

গুজরাট ও হিমাচলপ্রদেশ বিধানসভা নির্বাচনের ভোট গণনা

সময় কলকাতা ডেস্কঃ ৮ ডিসেম্বর গুজরাট ও হিমাচলপ্রদেশ, দুই রাজ্যেরই বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ। গুজরাটে এবারে ভোট পড়েছে ৬৬.৩১ শতাংশ। হিমাটল প্রদেশে ভোট পড়েছে ৭৬.৪৪ শতাংশ। একদিকে যখন টানা ২৭ বছর, যেমন সপ্তমবারের জন্য গুজরাটে ক্ষমতা দখলে মরিয়া বিজেপি, তখনই হিমাচল প্রদেশেও টানা দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করতে উঠে পড়ে গেলেছে কেন্দ্রের শাসক দল। এদিকে, বিজেপিকে কড়া টক্কর দিচ্ছে কংগ্রেস এবং আম আদমি পার্টিও। নির্বাচন কমিশনের পরিসংখ্যান বলছে, গুজরাটে বিজেপি ১৫২, কংগ্রেস ২০ এবং আম আদমি পার্টি ৬ আসনে এগিয়ে। অন্যান্য এগিয়ে রয়েছে ৪ আসনে। গুজরাতের রাধানপুর থেকে এগিয়ে বিজেপির লোভিঙ্গি ঠাকোর। সিমলা গ্রামীণ থেকে কংগ্রেস প্রার্থী বিক্রমাদিত্য সিং ৭২৩৩ ভোটে এগিয়ে রয়েছেন। গুজরাতে অল্পেশ ঠাকুর, হার্দিক প্যাটেল এগিয়ে গিয়েছেন। হিমাচলে জয়রাম ঠাকুর ও সতপাল সিং এগিয়ে গিয়েছেন।

অন্যদিকে, হিমাচলপ্রদেশে হিমাচল প্রদেশে একবার কংগ্রেস এগিয়ে যাচ্ছে, একবার বিজেপি। কংগ্রেস ৩৬ টি আসনে এবং বিজেপি ২৯ টি আসনে এগিয়ে। অন্যান্যরা ৪ টি আসনে এগিয়ে থাকলেও আপ সেখানে এখনও খাতা খুলতে পারেনি। হিমাচলের বিজেপি প্রার্থী জয়রাম ঠাকুর ১৪ হাজার ৯২১ ভোটে এগিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই খবর পাওয়া যাচ্ছে, গুজরাটের গান্ধীধামের কংগ্রেস প্রার্থী ভরতভাই সোলাঙ্কি আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, গুজরাটে গত ২৭ বছর ধরে একটানা ক্ষমতায় বিজেপি। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় হিমাচল প্রদেশে বিজেপি এবং কংগ্রেসকে কাছাকাছি আসন দেওয়া হয়েছে। সেই সমীক্ষা অনুযায়ী যে দলই জিতবে, খুব কম আসনের ব্যবধান থাকবে। এদিকে, আম আদমি পার্টি অনেকটাই পিছিয়ে রয়েছে বলে সমীক্ষার পূর্বাভাস। যদিও গুজরাটে বুথ ফেরত সমীক্ষায় বিজেপিকে অনেকটাই এগিয়ে রাখা হয়েছে। সেখানে কংগ্রেস দ্বিতীয় এবং আপ তৃতীয় স্থানে থাকবে বলে সমীক্ষাগুলির ইঙ্গিত। গুজরাটে ২০১৭ সালের বিধানসভা ভোটের তুলনায় প্রায় ৫ শতাংশ কম ভোট পড়েছে এবারের নির্বাচনে। চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই দুই রাজ্যে প্রেস্টিজ ফাইট সব দলেরই।

উল্লেখ্য,২৪ এর লোকসভা নির্বাচনের আগে গুজরাটের নির্বাচন স্বাভাবিকভাবেই মোদি-শাহের অগ্নিপরীক্ষা। গুজরাটে বিজেপি টানা ২৭ বছর ক্ষমতায় রয়েছে। এরমধ্যে ১৪ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন মোদি। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর এই আট বছরে দল ও সরকারের কাজ বার বার প্রশ্নের মুখে পড়েছে। যদিও, প্রতিবারই পরিস্থিতি সামলে দিয়েছেন মোদি-শাহ। মূলত, বিজেপি-কংগ্রেস দ্বিমুখী লড়াই হলেও এবার ভোট প্রচারে বেশ চমক দেখিয়েছে আম আদমি পার্টিও। যদিও ২০১৮-র নির্বাচনে ভাল ফল করেছিল কংগ্রেস। মোট ৭৭টি আসনে জিতেছিল তাঁরা। তাৎপর্যপূর্ণ বিষয় হল এবারের ভোটে গুজরাটে প্রচার করেননি ওয়ানাডের কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

About Post Author