Home » শুভেন্দুকে ‘হুমকি অধিকারী’ বলে কটাক্ষ ইন্দাস ব্লক তৃণমূল-কংগ্রেস সভাপতির

শুভেন্দুকে ‘হুমকি অধিকারী’ বলে কটাক্ষ ইন্দাস ব্লক তৃণমূল-কংগ্রেস সভাপতির

সময় কলকাতা ডেস্ক: শুভেন্দু অধিকারীকে হুমকি অধিকারী বলে কটাক্ষ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতির ।

নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করলেন ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ । শনিবার পাত্রসায়ের বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল । সেই প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন শেখ হামিদ ।

এদিন তিনি বলেন, ‘শুভেন্দু অধিকারী সাংবাদিকদের সম্মান করতে জানে না । সাংবাদিকরাও আমাদের মতই কোন একটা পরিবারের সন্তান তাদেরও একটা সম্মান আছে । কিন্তু হুমকি অধিকারী সাংবাদিকদের সেই সম্মান দিতে জানে না ।”

এদিনের প্রতিবাদ সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান উপস্থিত তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা । এই প্রতিবাদ সভায় প্রায় তিন হাজার তৃণমূল কর্মী সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন । আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে এই প্রতিবাদ সভা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল আরও বেশি চাঙ্গা করবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ।

About Post Author