সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ জয় শ্রীরামের বদলা হিসেবে পাথর ছোড়া হচ্ছে না তো? কাশ্মীরে দেশপ্রেমীদের পাথর ছুঁড়ে মারা হতো। এখানে বন্দে ভারতে পাথর মারা হচ্ছে। আমরা দেখেছি, স্টেশনে স্টেশনে কি বিপুল উন্মাদনা। ট্রেনকে স্বাগত জানানোর জন্য মানুষের সীমাহীন উৎসাহ। মানুষ এই ট্রেনকে আন্তরিকভাবে নিয়েছেন। এতে মুখ্যমন্ত্রী বোধহয় খুব কষ্ট পেয়েছেন। যারা এগোতে চাইছে, তাদের পাথর মারা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা নিয়ে মুখ্যমন্ত্রীর নিরবতা নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। একইসঙ্গে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসের ওপর হামলা নিয়ে তীব্র নিন্দাপ্রকাশ করেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। হামলাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি তোলেন তিনি।

উল্লেখ্য,মঙ্গলবার এনজেপিগামী বন্দে ভারত এক্সপ্রেসে এনজেপি স্টেশনে ঢোকার আগেই সেটিকে লক্ষ্য করে পাথরবৃষ্টি করা হয়। স্টেশনে ঢোকার পর দেখা যায় ট্রেনটির জানালার কাচ ভাঙা রয়েছে। সেমি হাই স্পিড ট্রেনটির C3 এবং C6 কামরা ক্ষতিগ্রস্ত হয় বলে অভিযোগ। এই নিয়ে যাত্রা শুরুর পর তিনদিনের মধ্যে দ্বিতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথরবৃষ্টি হল।

এর আগে সোমবার বিকালে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস মালদহে ঢোকার মুখেই বেশ কয়েকজন ট্রেন লক্ষ্য করে ইট-পাথর ছোঁড়ে। সেই ঘটনায় অপরাধীদের এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এনএফ রেলের সামসি আরপিএফ পোস্ট রেলের সম্পত্তি ভাঙচুরের জন্য রেল আইনের ১৫৪ ধারায় এফআইআর দায়ের করেছে। ট্রেনের একটি কামরার দরজা এবং জানালার কাঁচের পাথরের আঘাতে চির ধরে গিয়েছে। যদিও এ প্রসঙ্গে এনএফ রেলের কর্তাদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় নি। তবে যাত্রী ভর্তি বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোঁড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বন্দে ভারতের জানালা এবং দরজার কাছে পাথর ছোঁড়ার পর চির ধরে যাওয়ার ঘটনার কয়েকটি ছবিকে ঘিরেই শুরু হয়েছে চাঞ্চল্য। এ ব্যাপারে রেল পুলিশের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলেছেন একাংশ যাত্রীরা। এত উচ্চ মানের গতি সম্পন্ন ট্রেনের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বন্ধে ভারত ট্রেনের যাত্রীরা।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর