সময় কলকাতা ডেস্ক,৪ জানুয়ারিঃ করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে। যদিও ইতিমধ্যেই করোনার নতুন ভেরিয়েন্ট নিয়ে চাঞ্চল্য তৈরি হয়েছে চীন সহ ইউরোপের বিভিন্ন দেশ গুলিতে। নতুন করে সরকারি সতর্কতা জারি হয়েছে। এরই মধ্যে এবছর গঙ্গাসাগর মেলায় প্রায় ৬০ থেকে ৭০ লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে মনে করছে প্রশাসন। পরিস্থিতি খতিয়ে দেখতে মেলা শুরুর আগেই বুধবার দুদিনের গঙ্গাসাগর সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিপুল সংখ্যক মানুষের ভিড় নিয়ন্ত্রিত করতে এবং যেকোনো রকম মর্মান্তিক ঘটনা এড়াতে এ বছর জিপিএস ট্র্যাকার এর মাধ্যমে নজরদারি চালাবে রাজ্য প্রশাসন, এমনটাই প্রশাসন শুনতে খবর।
সাগরমলায় কত পুণ্যার্থী আসছেন, তার নজরদারিতে এবার সাগরদ্বীপের সমস্ত পরিবহণমাধ্যমে লাগানো থাকছে জিপিএস ট্র্যাকার। এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে ভিড় নিয়ন্ত্রণ করা থেকে শুরু করে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা করা সহজ হবে জানাচ্ছেন কর্তৃপক্ষ।
ভিড় নিয়ন্ত্রণে এবার পিলগ্রিম ট্র্যাকিং ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার গঙ্গাসাগর মেলায় এ বছরই প্রথম। বাবুঘাট-সহ সমস্ত প্রান্ত থেকে সাগরযাত্রীদের জন্য ব্যবহৃত সরকারি ও বেসরকারি সমস্ত গণ পরিবহণেই এই ট্র্যাকিং ব্যবস্থা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফ।
মেলার নিরাপত্তার কথা মাথায় রেখে তীর্থযাত্রীদের জন্য তৈরি হয়েছে হোগলা ছাউনির অস্থায়ী আস্তানা। অগ্নিকাণ্ডের মতো ঘটনা এড়াতে সেইসমস্ত হোগলা ছাউনিতে দমকল বিভাগের তরফে ছড়ানো হচ্ছে অগ্নিনিরোধক রাসায়নিক দ্রব্য। গত দুর্গাপুজোর সময় কোটালে সাগরের দু’নম্বর স্নানঘাট ভেঙেছিল। ছ’টি স্নান ঘাটের মধ্যে প্রায় সবকটি অল্প বিস্তার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যুদ্ধকালীন তৎপরতায় সিলভার স্যান্ড বোঝাই করে নদীর পাড় বাঁধাইয়ের কাজ করা হয়েছে। যাত্রীদের স্নান করতে যাতে অসুবিধা না হয়, সেজন্য ৭০ মিটার জুড়ে জিওব্যাগে সিলভার স্যান্ড ভর্তি করে সিঁড়ি করে দেওয়া হচ্ছে।

মেলা শুরু ৮ জানুয়ারি থেকে। ভিনরাজ্যের তীর্থযাত্রীদের ভিড় এখন থেকেই হতে শুরু হয়ে গিয়েছে। মেলা জুড়ে বসানো হয়েছে ১০০ সিসিটিভি। মুখ্যমন্ত্রী সাগরে পা রেখেই তিনটি স্থায়ী হেলিপ্যাডের উদ্বোধন করবেন বুধবার। হেলিপ্যাড প্রাঙ্গণ থেকেই ভার্চুয়ালি সাগরের জন্য বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর। সেখান থেকে তিনি যাবেন ভারত সেবাশ্রম। তারপরে বিকেলে কপিলমুনির আশ্রম। সেখানেও মন্দিরের কয়েকটি প্রকল্পের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর