সময় কলকাতা ডেস্ক,৮ জানুয়ারিঃ দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশে শুরু হল ঢাকা লিট ফেস্ট ২০২৩। এবার ঢাকা লিট ফেস্ট এবার দশ বছরে পড়েছে। মহামারির কারণে দীর্ঘ তিন বছর বন্ধ ছিল এই উৎসব। দেশি-বিদেশি কবি সাহিত্যিক লেখকের সমাগমে জমে উঠেছে এই উত্সব।
দীর্ঘ প্রতীক্ষার পর বাংলাদেশে শুরু হয়েছে দেশি-বিদেশি কবি, সাহিত্যিক, চিন্তাবিদ, লেখকদের মিলনমেলা, ঢাকা লিট ফেস্ট ২০২৩। বৃহস্পতিবার সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় লিট ফেস্ট ২০২৩। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পর্যটকদের ভিড় বাড়তে থাকে। তারা প্রিয় ব্যক্তিত্বের কর্ম ও সাহিত্যকথা মনোযোগ সহকারে শোনেন। দেখেছেন সিনেমা, শুনেছেন গান। পরিবেশিত হয়েছে বাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালাও। এছাড়াও ফেস্টকে কেন্দ্র করে বসা বইয়ের স্টল ছিল চোখে পড়ার মতো। মেলায় পর্যটকদের কাছে বাড়তি আনন্দ হয়ে ধরা দিয়েছে চিত্রশিল্পী দিয়ে নিজের ছবি আঁকার আয়োজন, মাটি দিয়ে বিভিন্ন পাত্র তৈরির প্রক্রিয়া দেখা, খাবারের দোকানে গরম চায়ের সঙ্গে আড্ডা, রঙ-তুলিতে মনের মতো ছবি আঁকার সুযোগ, প্রিয় লেখক-শিল্পীদের সঙ্গে গল্প আর ছবি তোলা।
রবিবার শেষ হচ্ছে ঢাকা লিট ফেস্টের অনুষ্ঠানের আয়োজন। উৎসবটি বৈশ্বিক সাহিত্য এবং সাহিত্যিকদের নিয়ে হলেও, এ যেন সবরকমের শিল্পী আর শিল্পের অভূতপূর্ব মেলা। ঢাকা লিট ফেস্ট জমে উঠেছে দেশ ও বিদেশের সাহিত্যিকদের সমাগমে। সঙ্গে যোগ দিয়েছেন অভিনয় শিল্পী-নির্মাতা-সংগীত শিল্পীসহ শিল্প-সাহিত্যের প্রায় প্রতিটি শাখার অংশীদারেরা।


More Stories
আন্তর্জাতিক ভাষা দিবস : বাংলাদেশে পালাবদল ও বিতর্ক
বাংলাদেশে কট্টর পাক বিরোধী মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের জয় কী ইঙ্গিত দিচ্ছে?
বাংলাদেশ : বিএনপি জিতলে ভারতের কী সুবিধা হবে?