সময় কলকাতা ডেস্ক, ৯ জানুয়ারি: প্রয়াত প্রখ্যাত শিল্পী সনৎ কর৷ মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। বার্ধক্যজনিত কারনে এদিন ভোর রাতে শান্তিনিকেতনের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শিল্পী। তাঁর প্রয়াণে শোকের ছায়া শান্তিনিকেতনে।
১৯৩৫ সালে জন্মগ্রহণ করেন সনৎ কর৷ কলকাতার সরকারি আর্ট কলেজ থেকে পড়াশোনা করেন তিনি৷ পরবর্তীতে কবিগুরুর বিশ্বভারতীর কলাভবনে গ্রাফিক্স বিভাগে অধ্যাপনা শুরু করেন। এক সময় কলাভবনের অধ্যক্ষও হন তিনি৷ ১৯৫৫ সালে কর্মজীবন থেকে অবসর নেন তিনি৷ শিল্পচর্চায় নিজেকে নিয়োজিত রেখে গিয়েছেন বরাবরই৷ তাঁর সময় কালে অন্য ঘরানার গ্রাফিক্স প্রিন্টিং শিল্পকর্ম শিল্প জগৎকে সমৃদ্ধ করেছে৷
ছাত্রছাত্রীদের সহজে ব্যবহৃত সামগ্রীর উপর গ্রাফিক্স প্রিন্টিংয়ের অসামান্য কাজ তিনি উপহার দিয়ে গেলেন। প্রকৃতির মাঝে শান্তিনিকেতনের মনোরম পরিবেশও ফুটে উঠেছে তাঁর শিল্পকর্মে৷ সোসাইটি অফ কনটেম্পোরারি আর্টিস্ট গ্রুপের সঙ্গেও যুক্ত ছিলেন শিল্পী সনৎ কর।
এদিন তাঁর মরদেহ নিয়ে আসা হয় বিশ্বভারতীর কলাভবনে৷ এদিন তাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন শিল্পী, অধ্যাপক-অধ্যাপিকা এবং ছাত্র ছাত্রীরা।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী