সময় কলকাতা ডেস্ক,১৪ জানুয়ারিঃ আজ দত্তপুকুরে ‘দিদির দূত’ কর্মসূচিতে যান মন্ত্রী রথীন ঘোষ। সাধারণ মানুষের সমস্যার কথা শুনছিলেন তিনি। অভিযোগ, ‘দিদির সুরক্ষা কর্মসূচিতে অভিযোগ জানাতে এসে আক্রান্ত হন গ্রামের মানুষ।

শনিবার দিদির দূত হিসাবে খাদ্য মন্ত্রী রথীন ঘোষ এসেছিলেন তাঁর বিধান সভার সাইবনা গ্রামে। এই গ্রামের নন্দ দুলাল মন্দিরের পূজো দেওয়ার পর চাতালে বসেছিলেন খাদ্যমন্ত্রী। সেই সময় গ্রামের মানুষ পানীয় জল,নিকাশী ও রাস্তা নিয়ে অভিযোগ জানাতে আসেন। মানুষের কথা ধৈর্য নিয়ে মন্ত্রী শুনছিলেন। সেই সময় এক অভিযোগকারিকে মারধোর করার অভিযোগ ওঠে দিদির দূত কর্মসূচির এক কর্মীর বিরুদ্ধে। আর তারপরই এক প্রকার রাজ্যের খাদ্যমন্ত্রী গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন।
এদিনের কর্মসূচি খাদ্যমন্ত্রী শুরু করেছিলেন দত্তপুকুর থানার সুভাষ নগর পার্টি অফিস থেকে। সেই পার্টি অফিসে দেখা যায় মণীষীদের ছবি সম্বলিত ব্যানার মাটিতে পড়ে রয়েছে। আর দিদির সুরক্ষা কবচের ব্যানার টাঙানো রয়েছে। তা নিয়ে মন্ত্রী জানান, “অনিচ্ছাকৃত ভুল”। পাশাপাশি, বিক্ষোভকারিদের আক্রমণ করা নিয়ে খাদ্যমন্ত্রী জানান, “মারধোরের ঘটনা গ্রামের মানুষের ব্যক্তিগত আক্রোশের জেরে। আর মানুষ যে সব সমস্যার কথা বলেছেন তা দ্রুত সমাধানের চেষ্টা করবেন তিনি। সেই সঙ্গে সাইবনা নন্দ দুলাল মন্দিরকে ঘিরে একটি পর্যটন স্থল নির্মাণের পরিকল্পনা রয়েছে তাঁর বলে জানান খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

গোটা ঘটনা সামনে আসতেই উঠেছে নিন্দার ঝড়। স্থানীয়দের অভিযোগ, যেখানে এই কর্মসূচিতে বলা হয়েছে ‘দিদির দূত’-রা সাধারণ মানুষের কথা শুনবেন সেখানে এই ঘটনা রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
বকেয়া ডিএ-র সুখবর : কবে টাকা পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা?
এবারের ভোট বাংলার আত্মাকে রক্ষা করার লড়াই, ব্রিগেডে বললেন প্রধানমন্ত্রী