সময় কলকাতা ডেস্ক, ১৬ জানুয়ারিঃ হাইকোর্টের নির্দেশে সোমবার পুরুলিয়ার ঝালদা পুরসভায় পুরপ্রধান নির্বাচন। এদিন সকাল থেকেই ঝালদা পুরসভার ২০০ মিটার জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ঝালদা শহর জুড়ে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই ঝালদা পুরসভা ঘিরে ফেলা হয়েছে কড়া পুলিশি নিরাপত্তায়। পুরসভার ২০০ মিটারের মধ্যে জমায়েত নিষিদ্ধ জারি করা হয়েছে। ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় বর্তমানে সমীকরণ রয়েছে কংগ্রেস ৬, তৃণমূল ৫ এবং কংগ্রেস সমর্থিত নির্দল ১। এবার কংগ্রেস নাকি তৃণমূল, মাঘের শুরুতে কার দখলে যায় চেয়ারম্যান পদ, সে দিকেই তাকিয়ে ঝালদাবাসী।

উল্লেখ্য, রাজ্য সরকারের পক্ষ থেকে গত ২ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, জবা মাছুয়াকে ঝালদা পুরসভার চেয়ারম্যান করার কথা। তা খারিজ করে দেয় হাইকোর্ট। ঝালদায় নির্বাচনের ফল প্রকাশের পর দেখা গিয়েছিল ত্রিশঙ্কু ফলাফল হয়। পরে নির্দলের সমর্থন নিয়ে বোর্ড গড়ে তৃণমূল। এরমধ্যেই খুন হয়ে যান কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু। সেই তদন্ত এখনও চলছে। এর আগে নভেম্বরে ঝালদায় নির্দলে জিতে তৃণমূলে যাওয়া এক কাউন্সিলর শাসকদল ছাড়ার কথা ঘোষণা করার পরেই সংখ্যা সঙ্কট তৈরি হয়। এখন দেখার সোমবারের ভোটে কী হয়। এও দেখার শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসন কতটা কড়া হতে পারে।


More Stories
দুশ্চিন্তার দিন শেষ! আয়ুষ্মান কার্ড এখন হাতের মুঠোয়
আমডাঙায় ফুড প্লাজা ভাঙচুর, অভিযোগের তির বিজেপির দিকে
চুরমার বারাসাতের তৃণমূল নেতা অরুণ ভৌমিকের বাড়ি ও পার্টি অফিস, মেরে ফেলা হতে পারে আশঙ্কা স্ত্রীর