সময় কলকাতা ডেস্ক,২১ জানুয়ারিঃ বিয়ের মরশুমে খানিকটা কমল সোনার দাম। বিয়ের মরশুমে সোনার দাম কমায় মুখে হাসি ক্রেতাদের। উৎসবের মরশুম। প্রায় প্রতিদিনই বিয়ের বাসর সেজে উঠছে। আর এর মধ্যে শেষ কয়েক মাসের শনিবার কিছুটা স্বস্তি ক্রেতাদের। কিছুটা হলেও দাম কমল সোনার। গতকাল বেশ খানিকটা হারে দাম বেড়েছিল হলুদ ধাতুর। কিন্তু শনিবার তা কমেছে খানিকটা। বিয়ের মরশুমে সোনার দাম কমায় মুখে হাসি ক্রেতাদের। শনিবার ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম কমেছে ১০০ টাকা। আর ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম কমেছে ৫০ টাকা। তবে এ দিন রুপোর দাম ঊর্ধ্বমুখী। আজ ১ কেজি রুপোর দাম বেড়েছে ২০০ টাকা।

এক নজরে দেখে নেওয়া যাক সোনার বাজার দর
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২২৫ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৮০০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,২৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২২,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৭০৬ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৬৪৮ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৭,০৬০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৭০,৬০০ টাকা
১ কেজি রুপোর বাটের দাম : ৭২,৩০০ টাকা

বিশ্ব বাজারে সামান্য বেড়েছে স্পট গোল্ডের দাম। শনিবার বিশ্ব বাজারে ১ ট্রয় আউন্স সোনার দাম ১,৯২৬.৯৬ মার্কিন ডলার। তবে এর কোনও প্রভাব দেশীয় বাজারে সোনার দামে পড়েনি।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
বেজি কি সাপের বিষে কাবু হয় না?