Home » দেড় যুগেও অসমাপ্ত ঈশ্বরদীর বেনারসি পল্লী

দেড় যুগেও অসমাপ্ত ঈশ্বরদীর বেনারসি পল্লী

সময় কলকাতা ডেস্ক, ২৬ জানুয়ারি: প্রতিষ্ঠার দেড় যুগ পেরিয়ে গেলেও পাবনার ঈশ্বরদীর বেনারসী পল্লিতে এখনো পরিপূর্ণভাবে কারখানা গড়ে ওঠেনি। ৯০টি প্লটের মধ্যে সবগুলোই বরাদ্দ দেওয়া হলেও সেখানে ৫টি কারখানা তৈরি করা হয়েছে। বেনারসি পল্লী প্রকল্পটির অভ্যান্তর জঙ্গলে পরিণত হয়েছে। ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়ে ঝোঁপঝাড়ে বাসা বেঁধেছে ইদুর ব্যাঙ আর পোকামাকড়। ২০০২ সালে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয় নির্ধারণ করে ঈশ্বরদী বেনারসী পল্লী প্রকল্প নির্মাণ কাজ শুরু হয়।


২০০৪ সালে পাবনার ঈশ্বরদী উপজেলার ফতেমোহাম্মদপুর এলাকায় বেনারসী পল্লী প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এই প্রকল্পের মাধ্যমে ৩২জন তাঁতিকে ৪০ লাখ ২০ হাজার টাকা ঋণ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে প্রকল্পের ৯০ টি প্লট কিস্তিতে তাঁতিদের মাঝে বরাদ্দ দেয় কর্তৃপক্ষ। নিয়ম অনুযায়ী প্লট বরাদ্দের তিন মাসের মধ্যে সেখানে কারখানা স্থাপন করার কথা থাকলেও দেড় যুগে তৈরি হয়েছে মাত্র ৫টি কারখানা। তবে সেগুলোরও অনেকটাই অচল অবস্থায় পড়ে রয়েছে, একটি মাত্র কারখানা ঠিকঠাকভাবে চলছে। নানা সমস্যায় জর্জরিত ঈশ্বরদী বেনারসী পল্লী প্রকল্পটি দীর্ঘ দিনেও পূর্ণতা পায়নি।


তবে,রক্ষণাবেক্ষনের অভাবে প্রকল্প এলাকাটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। দিনের বেলাতেও পল্লীর ভেতেরে ভুতুরে পরিবেশ বিরাজ করছে। তাঁতিরা বলছে, প্রতিনিয়ত কাঁচামালের দাম বাড়ছে, এতে উৎপাদন খরচ লাগাম ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া শ্রমিক সংকট তো আছেই। এতসব খরচ মিটিয়ে লাভের আশা তো দূরের বিষয় উৎপাদন খরচ তুলতেই হিমশিম খেতে হচ্ছে।

সবচেয়ে বড় সংকট হলো ভারতের বেনারসি আমদানি হওয়ায় আমাদের বাজার পড়ে গেছে।ঈশ্বরদী বেনারসী প্রকল্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, ইতিমধ্যেই শর্ত ভঙ্গ করায় একজনের প্লট বরাদ্দ বাতিল করা হয়েছে। নতুন কেউ কারখানা তৈরি করতে চাইলে প্লট বরাদ্দ দেওয়া হবে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় দিন গুনছেন প্রত্যেকেই।

About Post Author