Home » রোজ ডে-তে জেনে নিন কোন গোলাপ কীসের প্রতীক

রোজ ডে-তে জেনে নিন কোন গোলাপ কীসের প্রতীক

সময় কলকাতা ডেস্ক, ৭ ফেব্রুয়ারি: ফেব্রুয়ারি দ্বিতীয় সপ্তাহ থেকেই শুরু হয়ে যায় ভ্যালেন্টাইন উইক। ৭ ফেব্রয়ারি অর্থাৎ আজ রোজ ডে। এই রোজ ডে দিয়ে শুরু হয় প্রেম সপ্তাহ। আজকের দিনে প্রত্যেক প্রেমিক-প্রেমিকাই তার ভালবাসার মানুষকে বিঙিন্ন ধরনের ফুল ও গোলাপ উপহার দিয়ে নিজের ভালবাসার কথা প্রকাশ করে থাকেন। প্রত্যেকটি ভালোবাসার সম্পর্কেই গোলাপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই ভ্যালেন্টাইন’স গোলাপের রঙগুলির একটি ঐতিহ্যবাহী ভূমিকা রয়েছে যা গ্রহণকারীর প্রতি প্রদানকারীর অনুভূতি প্রকাশ পায়। গোলাপ ফুলকে ঘিরে রয়েছে প্রেম, বন্ধুত্ব, প্রশংসা আরও অনেক কিছু। লাল গোলাপ যদি ভালবাসা এবং রোম্যান্সের প্রতীক হয়, তবে হলুদ এবং কমলা গোলাপেরও গভীর অর্থ এবং সংযোগ রয়েছে। একইভাবে, সাদা,পিচ,গোলাপি,হলুদ,কালো,নীল এই প্রত্যেকটি গোলাপেরই বিশেষ অর্থ আছে। জেনে নিন কোন রঙের গোলাপ কিসের প্রতীক-


লাল গোলাপ

লাল গোলাপ ভালোবাসার অর্থ সংজ্ঞায়িত করে। বেশিরভাগ মানুষেরই লাল গোলাপ সবচেয়ে প্রিয়। লাল গোলাপকে সৌন্দর্য, ভালবাসা ও আবেগের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তাই, কাউকে লাল গোলাপ উপহার দেওয়ার মানে তার প্রতি ভালবাসা প্রকাশ করা বোঝায়।


সাদা গোলাপ

সাদা গোলাপ বিশুদ্ধতার প্রতীক। রোজ ডে বা ভালবাসা দিবসে কাউকে সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, সত্য এবং পবিত্র। এটি দীর্ঘ দূরত্বের কোনও সম্পর্কের ক্ষেত্রেও আদর্শ, কেননা সাদা গোলাপ দেওয়ার অর্থ হল, আপনি আপনার জীবনের সেই বিশেষ মানুষটিকে খুব মিস করেন।


গোলাপী গোলাপ

গোলাপী রঙের গোলাপ অনুগ্রহ, স্বীকৃতি এবং কৃতজ্ঞতা প্রকাশ করে। এছাড়া, কাউকে ধন্যবাদ জানাতে চাইলেও তাকে গোলাপী গোলাপ দিতে পারেন।


পীচ গোলাপ

আপনার ভালবাসার মানুষটিকে প্রশংসা, কৃতজ্ঞতা এবং সম্পর্কের মর্যাদা ব্যক্ত করতে পীচ গোলাপ দিতে পারেন। কাউকে পীচ গোলাপ উপহার দেওয়া খুবই স্পেশাল।


বার্গেন্ডি গোলাপ

লালের পরিপুরক হিসেবে বার্গেন্ডি গোলাপ ব্যবহার করা যেতে পারে। কাছের মানুষের সৌন্দর্য প্রকাশ করতে বার্গেন্ডি গোলাপ দেওয়া হয়ে থাকে।

কমলা গোলাপ

কমলা গোলাপ উৎসাহ এবং ইচ্ছা প্রকাশ করে। আপনার ভালবাসার মানুষটিকে কমলা গোলাপ উপহার দিয়ে আপনাদের সম্পর্ককে আরও গাঢ় করে তুলুন।


হলুদ গোলাপ

হলুদ গোলাপ বন্ধুত্ব এবং স্বাধীনতার প্রতীক। তাই, আজকের দিনে আপনার প্রিয় বন্ধু বা কাছের বন্ধুদেরকেও হলুদ গোলাপ উপহার দিতে পারেন। এর মাধ্যমে তাদেরকে বোঝান যে, আপনি তাদের কতটা ভালবাসেন এবং ভরসা করেন।


কালো গোলাপ

কালো গোলাপ একটি দুষ্প্রাপ্য ও মুল্যবান গোলাপ। আপনার কাছের মানুষ টি আপনার কাছে কতটা মুল্যবান তা বোঝাতে আপনার প্রিয় মানুষটিকে রোজ ডে উপলক্ষে কালো গোলাপ দিতেই পারেন।

About Post Author