Home » শনি ও রবিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন

শনি ও রবিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে বাতিল একাধিক লোকাল ট্রেন

সময় কলকাতা ডেস্ক,২৫ ফেব্রুয়ারিঃ সপ্তাহান্তে ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। শিয়ালদা-হাসনাবাদ লাইনে ডবল লাইন সংক্রান্ত কাজের জন্য শনি ও রবিবার বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন। শনিবার রাত ১০ টা থেকে রবিবার সকাল সাতটা পর্যন্ত বারাসত-হাসনাবাদ সেকশনের সোন্দালিয়া এবং লাবুতলা স্টেশনের মধ্যে ট্র্যাফিক ও পাওয়ার ব্লক চলবে। কার্যত সেকারণেই ৯ ঘণ্টার জন্য ব্যাহত হতে চলেছে শিয়ালদা-হাসনাবাদ শাখার লোকাল ট্রেন পরিষেবা। বারাসাত–হাসনাবাদ শাখায় মোট ৪০টি লোকালের মধ্যে বাতিল থাকছে ১২টি লোকাল। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দেখে নিন শনিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে-

আপ ৩৩৩২৩ বারাসত-হাসনাবাদ লোকাল

আপ ৩৩৩২৫ বারাসত-হাসনাবাদ লোকাল

আপ ৩৩৫৩৩ শিয়ালদা-হাসনাবাদ লোকাল

ডাউন ৩৩৫৩৮ হাসনাবাদ-শিয়ালদা লোকাল

ডাউন ৩৩৩১৮ হাসনাবাদ-বারাসত লোকাল

ডাউন ৩৩৩২০ হাসনাবাদ-বারাসত লোকাল

রবিবার কোন কোন ট্রেন বাতিল থাকবে-

আপ ৩৩৩১১ বারাসত-হাসনাবাদ লোকাল

আপ ৩৩৩১৩ বারাসত-হাসনাবাদ লোকাল

আপ ৩৩৫১৭ শিয়ালদা-হাসনাবাদ লোকাল

২৬ তারিখ রবিবার ৩৩৫১১ শিয়ালদহ – হাসনাবাদ লোকাল হাসনাবাদের পরিবর্তে বারাসতে পর্যন্ত চলবে। পাশাপাশি ৩০৩২২ হাসনাবাদ-বিবাদি বাগ লোকালটি হাসনাবাদের পরিবর্তে বারাসত থেকে ছাড়বে। শনিবার ও রবিবার বারাসাত থেকে হাসনাবাদ যাওয়ার শেষ ট্রেন রাত ৮ টা বেজে ২৮ মিনিটে ছাড়বে।

About Post Author