Home » অদ্ভুতুরে কাণ্ড! সূর্য ডুবলেই এই দুর্গের ধারে-কাছে যাওয়া মানা

অদ্ভুতুরে কাণ্ড! সূর্য ডুবলেই এই দুর্গের ধারে-কাছে যাওয়া মানা

সময় কলকাতা ডেস্ক, ১ মার্চ: এই দুর্গকে বলা হয় এশিয়ার সবচেয়ে বড় ভৌতিক স্থান। সূর্য ডুবলেই এখানে নানান ভৌতিক কাণ্ড ঘটে বলেই দাবি স্থানীয়দের। শুধু তাই নয়, পরিস্থিতি বিবেচনা করে এই দুর্গের প্রবেশদ্বারে সরকারিভাবে ফলাও করে লিখে দেওয়া হয়েছে সতর্কবার্তা। সেখানে লেখা আছে, সূর্যাস্ত থেকে সূর্যদয় পর্যন্ত এই দুর্গে সকলের প্রবেশ নিষেধ। এমনই এক ভয়ংকর ভৌতিক দুর্গ হল রাজস্থানের ভানগড় দুর্গ।

অন্ধকার নামলেই এই দূর্গ ভয়ানক চেহারা নেয়। স্থানীয়দের দাবি, সূর্য ডোবার পর যদি কেউ এই দুর্গের ভিতর আটকে পড়েন, তবে তাঁর খোঁজ আর পাওয়া যায় না। একেবারেই ভ্যানিস হয়ে গিয়েছেন বহু মানুষ। এমনকি রাতের অন্ধকারে এই দুর্গের আশেপাশেও অনেক রকমের ভৌতিক অভিজ্ঞতা হয়েছে স্থানীয় মানুষদের। বর্তমানে রাজস্থানের ভানগড় দুর্গ ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (এএসআই) অধীনে রয়েছে। রাজস্থানের আলোয়ার জেলায় আরাবল্লী পর্বতমালার পাহাড়ের ঢালে অবস্থিত এই ভানগড় দুর্গ। অপূর্ব সুন্দর এই দুর্গ বর্তমানে কিছুটা ভগ্নপ্রায়। যদিও মেরামতির কাজ চালাচ্ছে এএসআই।

জানা যায় এই দুর্গ ষোড়শ শতাব্দীতে তৈরি করা হয়েছিল। তখন এখানে গমগম করত রাজপরিবারের সদস্য ও কর্মচারীদের ভিড়ে। বৈভব ও জাঁকজমকে পরিপূর্ণ থাকতো এই প্রাচীন দুর্গ। কিন্ত এখন তা পরিত্যাক্ত ও ভগ্নপ্রায়। অনেক পর্যটক আসেন এই দুর্গ দেখতে। তবে তাঁদের বেশিরভাগ এর ভৌতিক পরিবেশ অনুভব করার জন্য ছুঁটে আসেন। কিন্তু সরকারিভাবেই এই দুর্গে সন্ধ্যের পর থেকে কাউকে ঢুকতে দেওয়া হয় না। এমনকি কেউ থেকেও না। এশিয়ার সবচেয়ে ভৌতিক স্থান হিসাবে এই ভানগড় দুর্গ তালিকার প্রথমেই রয়েছে। যাবেন নাকি একবার?

About Post Author