সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ দীর্ঘ ৭ বছরের লড়াইয়ের পরে অবশেষে মিলল সবুজ সঙ্কেত। মাসের ৪টি রবিবারের সঙ্গে সঙ্গে এবার থেকে সবকটি শনিবারও ছুটি ঘোষণা করার সম্ভাবনা ব্যাঙ্কে। এবার থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। এমনটাই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গত মঙ্গলবার মুম্বইয়ে একটি বৈঠক করেন ব্যাঙ্ক কর্মী ইউনিয়নগুলির সংযুক্ত মোর্চা United Forum of Bank Unions এবং Indian Banks’ Association-র সদস্যেরা। সেই বৈঠকে ব্যাঙ্কে সপ্তাহে ৫ দিন কর্মদিবসের ঘোষণা করার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ঠিক হয়,এবার এই প্রস্তাবটি কেন্দ্রীয় অর্থমন্ত্র ও আরবিআই কে পাঠানো হবে।

বর্তমানে মাসের দ্বিতীয় এবং চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। ব্যাঙ্ককর্মী ইউনিয়নের প্রস্তাবনায় বলা হয়েছে, এবার সেই সঙ্গে আরও দুটি শনিবারও ব্যাঙ্ক বন্ধ রাখা হবে। অর্থাৎ, এর পর থেকে সপ্তাহে ৫ দিন খোলা থাকবে ব্যাঙ্ক। তবে বাড়তি ২ দিন ব্যাঙ্ক বন্ধ রাখার পরিবর্তে প্রতিদিন ৪০ মিনিট করে অতিরিক্ত সময় ব্যাঙ্ক খোলা রাখার ব্যবস্থা করা হবে। অর্থাৎ, সপ্তাহে ৫ দিন ব্যাঙ্ক খোলা থাকলেও প্রতিদিন সকাল ৯ টা ৫০ মিনিট থেকে ৫ টা ৩০ মিনিট পর্যন্ত ব্যাঙ্কের কাজ চলবে। আর্থিক লেনদেন হবে সকাল ১০ টা থেকে ৪ টে পর্যন্ত। অন্যান্য গ্রাহক পরিষেবার সময়ও আরও আধঘণ্টা করে বাড়ানো হবে।অ্যাসোসিয়েশনগুলির এই প্রস্তাবে অর্থমন্ত্রক সিলমোহর দিলেই কার্যকর হবে নয়া এই নিয়ম।


More Stories
ঋতব্রত সন্দীপনের বহিষ্কারের চিঠিতে কী কী লেখা হয়েছে?
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
বঙ্গে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার গঠন