Home » স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন শাহী মালাই পনির

স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন শাহী মালাই পনির

সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। পনির কমবেশি সবারই খুব পছন্দের খাবার। কিন্তু,সবসময় পনিরের একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইলে শাহী মালাই পনির। রইল রেসিপি-

উপকরণ
কাজু বাটা-৫০ গ্রাম
রসুন বাটা-২ টেবল চামচ
কাঁচা লঙ্কা বাটা-১ টেবল চামচ
পেঁয়াজ-২ টো
দুধ- ৫০০
টক দই- ১ টেবল চামচ
টম্যাটো বাটা-১ চা চামচ
আদা বাটা-২ টেবল চামচ


রোস্টেড জিরে গুঁড়ো-২ টেবল চামচ
গরম মশলা-১ টেবল চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-১ টেবল চামচ
ধনে পাতা কুঁচি-২ টেবল চামচ
হলুদ গুঁড়ো-১ চা চামচ
নুন,চিনি- স্বাদ মতো

রন্ধন পদ্ধতি

প্রথমেই পনির চৌকো করে কেটে নিন। এরপর কড়াইয়ে তেল গরম করে হালকা ভেজে উষ্ণ নুন জলে আধঘণ্টা ভিজিয়ে রেখে দিন। আধঘন্টা পর কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজবাটা দিয়ে খুব ভালো করে ৫ মিনিট কষিয়ে নিন। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা লঙ্কা বাটা, টম্যাটো বাটা, টকদই দিয়ে আরো ভালো করে নাড়তে থাকুন। এবার মশলা খুব ভালো মত কষানো হয়ে গেলে ওর মধ্যে জল সমেত পনির দিয়ে দিন। খুব ভালো করে নেড়ে ঢাকা দিয়ে রাখুন। ৫ মিনিট পর ঢাকনা খুলে ওর মধ্যে কাজুবাটা দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব ভাল করে নেড়ে ফ্রেশ ক্রিম দিয়ে দিন। ভালো করে মিশিয়ে আরও ২-৩ মিনিট রান্না হতে দিন। ৩ মিনিট পর ধনেপাতা কুঁচি ছড়িয়ে নামিয়ে নিন। ভাত,পোলাও কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন শাহী মালাই পনির।

About Post Author