Home » মার্চ মাস জুড়ে হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

মার্চ মাস জুড়ে হাওড়া শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

সময় কলকাতা ডেস্ক,১ মার্চঃ ফের যাত্রী দুর্ভোগের আশঙ্কা। হাওড়া শাখায় লিলুয়া-বর্ধমান রেল লাইনে মেরামতির জন্য বাতিল একাধিক লোকাল ট্রেন।মঙ্গলবার পূর্ব রেল কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে,বুধবার অর্থাৎ আজ থেকে থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত মোট ১৪টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে,লিলুয়া-বর্ধমান লাইনে হাই স্পিড ট্রেন চলাচলের জন্য উন্নতমানের ওভারহেড যন্ত্রপাতি বসানো হবে। একইসঙ্গে রেললাইনে সংস্কারের কাজও চলবে।


এক নজরে দেখে নিন কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে-
হাওড়া থেকে ৩৬০৭১, ৩৬০৮৫,৩৬৮২৫,৩৭০১১,৩৭৩৪৩,৩৭৬১১, এবং ৩৭৮১৫ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। বর্ধমান থেকে ৩৭৮৩৪ ও ৩৭৮৪০ এই দু’টি লোকাল বাতিল করা হয়েছে। অন্যদিকে,পাণ্ডুয়া থেকে ৩৭৬১৪ ট্রেনটি বাতিল করা হয়েছে। এছাড়াও তারকেশ্বর থেকে ৩৭৩৫৪, গুড়াপ থেকে ৩৬০৭২, শ্রীরামপুর থেকে ৩৭০১২ এবং মশাগ্রাম থেকে ৩৬০৮৬ লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

About Post Author