সময় কলকাতা ডেস্ক, ২ মার্চঃ গরু পাচার মামলায় কেন এখনও পর্যন্ত আদালতে পেশ করা হল না অনুব্রত মণ্ডলকে? এবার দিল্লি রাউস অ্যাভিনিউ কোর্টের এই প্রশ্নের মুখেই পড়তে হল ইডিকে। ৭ দিনের মধ্যে এই সংক্রান্ত হলফনামা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য,গরু পাচার মামলার তদন্তের স্বার্থে তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়েছিল ইডি। ২০২২-এর ১৯ ডিসেম্বর অনুব্রতর বিরুদ্ধে দিল্লির আদালতে হাজিরা সংক্রান্ত ‘প্রোডাকশন ওয়ারেন্ট’ জারি হয়। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট অনুব্রতকে দিল্লি আনার অনুমতি দিয়েছিল। যার পাল্টা আবেদন করে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অনুব্রত। অনুব্রতর আইনজীবী জানান, গত ১৯ ডিসেম্বরের রাউস অ্যাভিনিউ কোর্টের প্রোডাকশন ওয়ারেন্টকে চ্যালেঞ্জ করা হয়েছিল হাই কোর্টে। বুধবার তারই পালটা দিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের পর্যবেক্ষণ, হাই কোর্ট তো এ নিয়ে কোনও স্থগিতাদেশ দেয়নি। তাহলে কেন পেশ করা হচ্ছে না অনুব্রতকে? আগামী সাতদিনের মধ্যে এর কারণ হলফনামা আকারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ২৯ মার্চ মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, ১৭ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় ফের ১৪ দিনের জেল হেফাজত হয় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। অনুব্রতর আইনজীবী নতুন করে জামিনের আবেদন না করায় আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর,আগামী ৩ মার্চ এই মামলার পরবর্তী শুনানি। এদিকে, গত ১৬ ফেব্রুয়ারি আসানসোল বিশেষ সংশোধনাগারে প্রায় এক ঘণ্টা অনুব্রতকে জেরা করেন তদন্তকারী অফিসারেরা। তবে,অনুব্রত এদিন স্বভাবসিদ্ধভাবে একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বলেই সূত্রের খবর।

জানা গিয়েছে,প্রথমে ১৭৭ ও পরে ৫৪ টি বেনামি অ্যাকাউন্টের পর ৩ ফেব্রুয়ারি নতুন করে ১১৫ টি অ্যাকাউন্টের নথি জমা করেছিল সিবিআই। এই অ্যাকাউন্টগুলি বাফার অ্যাকাউন্ট হিসাবে ব্যবহার করার হদিশ পাওয়া গিয়েছে। ১১৫ টি বাফার ব্যাঙ্কের অ্যাকাউন্টগুলির সঙ্গে কেষ্ট মন্ডলের কী যোগ রয়েছে, সেটাই জানতে চাইছেন তদন্তকারীরা। সিবিআই ব্যাঙ্কের সঙ্গে অনুব্রত মণ্ডলের সরাসরি যে যোগাযোগ রয়েছে, সেই তথ্য জোগাড় করতে চাইছে ৩। এখনও পর্যন্ত ১৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জানা গিয়েছে, অ্যাকাউন্টগুলি ওই ১৬ জনের খোলা নয় এবং টাকাও তাঁদের নয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপে এই কাজ ব্যাঙ্ক ম্যানেজার করেছেন বলে আদালতে জানিয়েছেন সিবিআইয়ের আইনজীবী।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেকের উপর হামলার নেপথ্যে কারা?
অভিষেকের পরে কল্যাণ