Home » ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ,মার্চেই তাপপ্রবাহের ইঙ্গিত

ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ,মার্চেই তাপপ্রবাহের ইঙ্গিত

সময় কলকাতা ডেস্ক, ৯ মার্চ:  ক্রমশ চড়ছে তাপমাত্রার পারদ। মার্চেই রেকর্ড ভাঙা গরম পড়তে শুরু করেছে প্রায় গোটা দেশজুড়ে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে রোদের তেজ। তবে, বৃহস্পতিবার  সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আংশিক মেঘলা।  বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস  রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর,মার্চের শেষের দিকেই তাপমাত্রার পারদ পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রি সেলসিয়াসে। লু বইতে পারে রাজ্যে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর,আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২২.৩ ডিগ্রি সেলসিয়াস  এবং সর্বোচ্চ  তাপমাত্রা ৩১  ডিগ্রি সেলসিয়াস। বুধবার  সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়  বাষ্পের পরিমাণ থাকবে ৩০ থেকে ৮০ শতাংশ।

পূর্বাভাস বলছে,৯ মার্চ অর্থাৎ আজই  পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবার বীরভূমেও বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি বা তার বেশি থাকার সম্ভাবনা। এদিকে,উত্তর পশ্চিম ভারতের একাধিক রাজ্যে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি শুষ্কই থাকবে।

About Post Author