Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৪ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৩ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে- 

১৯২৫-আজকের দিনে প্রথম ট্রান্স আটলান্টিও সক রেডিম্প্রচার সম্পন্ন হয়।

১৯৩১- ভারতীয় উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র আলম আরা মুক্তি পায় এদিন।

১৯৩৯-আজকের দিনে কলকাতায় ‘নাট্যনিকেতন’ রঙ্গমঞ্চের উদ্ধোধন হয়।

২০০৭ – নন্দীগ্রাম গণহত্যার ঘটনায় পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে পুলিশের গুলিচালনায় ১৪জন গ্রামবাসী নিহত হন।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন

১৯১৬-ভারতের কম্পিউটারের জনক সমরেন্দ্র কুমার মিত্রের জন্মদিন আজ।

১৯৩৪-ভারতীয় বাঙালি সঙ্গীতশিল্পী আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন জন্মান।

১৯৬৫-ভারতীয় হিন্দি চলচ্চিত্রের অভিনেতা আমির খানের জন্মদিন আজ।

১৯৬৫-ভারতীয় হিন্দি চলচ্চিত্রের পরিচালক,প্রযোজক ও উপস্থাপক রোহিত শেঠী এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস

১৮৮৩ – কার্ল মার্ক্স, প্রভাবশালী জার্মান সমাজ বিজ্ঞানী ও মার্ক্সবাদের প্রবক্তা আজকের দিনে প্রয়াত হন।

১৯৭৫-বাঙালি কবি যতীন্দ্রপ্রসাদ ভট্টাচার্যের প্রয়াণ দিবস আজ।

১৯৭৬-একজন বাঙালি পল্লীকবি,গীতিকার,ঔপন্যাসিক ও লেখক জসিমউদ্দিন এদিন প্রয়াত হন।

১৯৯৭-বাঙালি কবি ও লেখক সামসুল হকের প্রয়াণ দিবস আজ।

২০১২ – হিমানীশ গোস্বামী বিশিষ্ট রসসাহিত্যিক, সাংবাদিক ও ব্যঙ্গচিত্রী আজকের দিনে প্রয়াত হন।

২০১৮ –  ইংরেজ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী ও গণিতজ্ঞ  স্টিভেন হকিং-এর প্রয়াণ দিবস আজ।

About Post Author