Home » আজকের দিনের গুরুত্ব

আজকের দিনের গুরুত্ব

সময় কলকাতা ডেস্কঃ আজ ১৭ মার্চ,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ৭৬ তম দিন।

আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-

১৭৬৯ – বাংলার তাঁত ও মসলিন শিল্প ধ্বংসের উদ্দেশ্যে ব্রিটিশ রাজের নির্দেশে বাংলার তাঁতিদের হাতের বুড়ো আঙ্গুল কাটা শুরু হয়।
১৯৪৮ – বৃটেন, ফ্রান্স, বেলজিয়াম, হল্যান্ড এবং লুক্সেমবার্গের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রুাসেলসে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে।
১৯৫৫ – ভারতে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ইন্সটিটিউশন আইএসআই(ISI)মার্ক চালু করে।
১১৯০ – ইংল্যান্ডের ইয়র্কে ৫ শতাধিক ইহুদীকে গণহত্যা করা হয়।

আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯২০ – শেখ মুজিবুর রহমান, স্বাধীন বাংলাদেশের স্থপতি ও প্রথম রাষ্ট্রপতি আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৬২ – কল্পনা চাওলা, তিনি ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রকৌশলী ও মহাকাশচারী এদিন জন্মান।
১৯৭৫ – ভারতীয় অভিনেতা, গায়ক ও প্রযোজক পুনীত রাজকুমার-এর জন্মদিন আজ।
১৯৯০ – সাইনা নেহওয়াল, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় এদিন জন্মান।

আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস 
১৮৪৬ – ফ্রিডরিশ ভিলহেল্ম বেসেল, জার্মান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ আজকের দিনে প্রয়াত হন।
১৯৮৩ – হ্যাল্ডান কেফার হার্টলাইন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান শারীরবিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯৯৬ -প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র অভিনেতা অনিল চট্টোপাধ্যায়-এর প্রয়াণ দিবস আজ।
২০১৯ – কৌতুক চলচ্চিত্র অভিনেতা চিন্ময় রায় এদিন প্রয়াত হন।

About Post Author