Home » ঘূর্ণিঝড় আর বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকাঃমালাউইতে মৃত্যু বেড়ে ৩২৬

ঘূর্ণিঝড় আর বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকাঃমালাউইতে মৃত্যু বেড়ে ৩২৬

সময় কলকাতা ডেস্ক,১৮ মার্চঃ ঘূর্ণিঝড় আর বন্যায় বিপর্যস্ত পূর্ব আফ্রিকার মালাউই। এখনো পর্যন্ত সরকারি মতে ৩২৬ জন মৃত্যু হয়েছে এই ঘূর্ণিঝড় এবং বন্যার দাপটে। ১ লক্ষ ৯০ হাজার মানুষ এখনও গৃহহীন। প্রতিমুহূর্তে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।

ঝড় ও বন্যা বিধ্বস্ত মালাউইয়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেব্রুয়ারি মাসের শেষে ঘূর্ণিঝড় ফ্রেডি আছড়ে পড়ে  পূর্ব আফ্রিকার মালাউইতে। এটি সবচেয়ে দীর্ঘতম সাইক্লোন হিসেবে মনে করছেন বিজ্ঞানীরা। কারণ টানা  ২০ দিন ধরে ঘূর্ণিঝড়ের তাণ্ডব চলে মালাউই ও আশেপাশের অঞ্চলে।

ঝড়ের পাশাপাশি চলতে থাকে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টির কারণে বিপদ সীমার উপর দিয়ে বইতে থাকে বিভিন্ন নদী। প্রবল বন্যার সম্মুখীন হয় মালাউই। প্রশান্ত মহাসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ফ্রেডি, দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশ পার হয়ে পূর্ব ভারত মহাসাগর থেকে তীব্র শক্তি সঞ্চয় করে আছে পড়ে মালাউইতে। প্রবল ক্ষতি সম্মুখীন হয়ে আন্তর্জাতিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন মালাউয়ের প্রেসিডেন্ট ল্যাজারাস চাকুওয়েরা। তারপরেই মালাউইয়ের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

About Post Author