সময় কলকাতা ডেস্ক, ২০ মার্চ: ব্রিটেনের লন্ডনের পর এবার আমেরিকার সান ফ্রান্সিসকো। খালিস্তানি সমর্থকরা তাণ্ডব চালাল ভারতীয় দূতাবাসে। রীতিমতো মার্কিন মূলুকের এই শহরে ভারতীয় কনসুলেটের ভিতরে ঢুকে তাণ্ডব চালালেন খালিস্তানপন্থীরা। পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদী নেতা অমৃতপাল সিংয়ের মুক্তি চাই বলে স্লোগান দিতে শোনা গিয়েছে বিক্ষোভকারীদের। সান ফ্রান্সিসকোতে ভারতীয় দূতাবাসে হামলার কয়েকটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রীতিমতো খালিস্তানি পতাকা ও লাঠি দিয়ে ভারতীয় কনসুলেটের জানলা-দরজার কাঁচ ভাঙছেন বিক্ষোভকারীরা। কয়েকজন কনসুলেটের ভিতরেও ঢুকে পড়েন বলে জানা যায়। যদিও এই সমস্ত ভিডিওর সত্যতা যাচাই করেনি সময় কলকাতা।

ররিবার বিকেলে আচমকা লন্ডনে অবস্থিত ভারতীয় দূতাবাসে বিক্ষোভ দেখায় একদল খালিস্তানপন্থী মানুষ। সেখানে ভারতের জাতীয় পতাকা নামিয়ে খালিস্তানি পতাকা উত্তোলনের চেষ্টা করেন তাঁরা। যদিও দূতাবাসের এক কর্মীর সাহসিকতায় তা সম্ভব হয়নি। ওই ঘটনায় দ্রুত ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করে জবাবদিহি চেয়েছিল ভারত। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার মার্কিন মূলুকে হামলার মুখে পড়ল ভারতীয় দূতাবাস। ফলে বলা যায় অমৃতপাল সিংকে নিয়ে যথেষ্ট উদ্বেগে রয়েছে বিদেশ মন্ত্রক। সোমবার সন্ধ্যা পর্যন্ত সান ফ্রান্সিসকো দূতাবাসে হামলার ঘটনায় কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতের বিদেশমন্ত্রক। অপরদিকে মার্কিন প্রশাসনও কোনও বিবৃতি দেয়নি।

‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান তথা স্বঘোষিত শিখ ধর্মগুরু অমৃতপাল সিংকে গ্রেফতারের চেষ্টা করে পঞ্জাব পুলিশ। শনিবার তাঁর নাগাল পেয়েও গিয়েছিল পুলিশবাহিনী। কিন্তু শেষ মূহূর্তে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় অমৃতপাল। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ‘ওয়ারিস পঞ্জাব দে’ প্রধান অমৃতপাল সিংয়ের গ্রেফতারির ভুয়ো খবর ছড়িয়ে পড়ে। এরপরই বিশ্বজুড়ে খালিস্তানপন্থী মানুষজনের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়তে থাকে।
আরও পড়ুন লন্ডনের ভারতীয় দূতাবাসে খালিস্তানি পতাকা নামিয়ে তেরঙ্গার মর্যাদা রাখলেন কর্মী, ভাইরাল ভিডিও
ব্রিটেন, আমেরিকা ছাড়াও কানাডা, অস্ট্রেলিয়া থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। গোটা ঘটনায় উদ্বিগ্ন ভারত সরকার। অপরদিকে পঞ্জাব পুলিশের গোয়েন্দারা হন্যে হয়ে খুঁজছেন ‘ওয়ারিস পঞ্জাব দে’ সংগঠনের প্রধান অমৃতপাল সিংকে। পুলিশের তদন্তে উঠে এসেছে, মাদক মাফিয়াদের সঙ্গেও তাঁর যোগসাজস রয়েছে। বিভিন্ন মাদকমুক্তি কেন্দ্রের আড়ালে তিনি সন্ত্রাসের শিক্ষা দিচ্ছিলেন। গোয়েন্দাদের দাবি, তাঁদের হাতে তথ্য আছে অমৃতপাল পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই-এর সঙ্গেও যোগাযোগ রাখতেন। নিজের নিরাপত্তার খাতিরে নিজস্ব সশস্ত্রবাহিনী গড়ে তুলেছেন খালিস্তানপন্থী অমৃতপাল সিং।
Unacceptable
Khalistani miscreants attacked the Indian consulate in San Francisco after Indian officials removed
Khalistani flags from consulate building @POTUS @VP @SecBlinken ,it’s shocking that no action taken by your Govt till now@SFPD Are you sleeping ?????@IndianEmbassyUS pic.twitter.com/p5Wdu2LRdg— Major Surendra Poonia (@MajorPoonia) March 20, 2023


More Stories
পাথরের দেবতাকে পুজো না করে জীবন্ত দেবতা মোদি ও যোগীকে পুজো করার নিদান বিজেপি বিধায়কের
জয়শ্রীরাম বললেই রোগীর পাঁচশো টাকা ছাড়- বিতর্ক চিকিৎসকের সিদ্ধান্তে
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার