Home » ফের অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে যাওয়া হল হাসপাতালে

ফের অসুস্থ অনুব্রত মণ্ডল, নিয়ে যাওয়া হল হাসপাতালে

সময় কলকাতা ডেস্ক,২০ মার্চঃ ফের অসুস্থ বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সূত্রের খবর, রবিবার রাতের দিকে অনুব্রত মণ্ডলের শ্বাসকষ্ট শুরু হয়। ফলে তাঁকে ইনহেলার নিতে হয়েছিল। বর্তমানে দিল্লিতে ইডি-র হেফাজতে রয়েছেন গরু পাচার মামলায় ধৃত বীরভূম তৃণমূলের এই দোর্দণ্ডপ্রতাপ নেতা। ইডি হেফাজতে থাকাকালীনই রবিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়ে কেষ্ট। এরপর সোমবার সকালে দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় অনুব্রতকে। দীর্ঘক্ষণ ধরে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা। সিবিআই-এর হাতে গ্রেফতার হওয়ার পর দীর্ঘদিন আসানসোল সংশোধনাগারে ছিলেন অনুব্রত মণ্ডল। সেখানেও একাধিকবার তিনি অসুস্থ হয়ে পড়েন অনুব্রত মণ্ডল।

আরও পড়ুন  ফের হাজিরা এড়িয়ে গেলেন সুকন্যা মণ্ডল

আরও পড়ুন   খাস কলকাতায় ফের উদ্ধার জাল নোট, এসটিএফের জালে পাচারকারীরা

অন্যদিকে,অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আপাতত তিহার জেলই তাঁর ঠিকানা। ইডি হেফাজত শেষে সোমবার মণীশকে রাউস অ্যাভিনিউ আদালতে তোলা হয়। ইডি’র দাবি, মণীশ আর নতুন করে হেফাজতে নিয়ে জেরা করার প্রয়োজনীয়তা নেই। তবে,পরবর্তীকালে প্রয়োজন হলে আবারও তাঁকে হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে ইডি। যদিও শুরু থেকেই জামিনের আবেদন জানান মণীশের আইনজীবী। দু’পক্ষের সওয়াল জবাব শেষের পর মণীশ কোঠারিকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় রাউস অ্যাভিনিউ আদালত।

About Post Author