Home » কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,২১ মার্চঃ  আকাশের মুখ ভার। দেখা নেই রোদের। মঙ্গলবার সকাল থেকেই তিলোত্তমার আকাশ মেঘলা। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় চলছে বৃষ্টির দাপট। রাজ্যে নেমেছে তাপমাত্রার পারদ। সোমবারের পর মঙ্গলবারও দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর দাপট চলবে। কলকাতাতেও দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বৃহস্পতিবারের মধ্যে আবহাওয়া পরিবর্তনের পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন   ইডি দফতরে কেসিআর কন্যা

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর,মঙ্গলবার বিকেল পর্যন্ত রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হবে। সেইসঙ্গে ৪০ থেকে ৫০  কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইবে। আজ কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৫৮ থেকে ৯৫ শতাংশ। কলকাতায় গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ০.৩ মিলিমিটার। আগামী সপ্তাহ থেকে বাড়তে শুরু করবে তাপমাত্রার পারদ।

আরও পড়ুন  নিয়োগ দুর্নীতিতে অয়নকে গ্রেফতারের পরই চাঞ্চল্যকর দাবি ইডি-র

 

পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ দিনভর মেঘলা থাকবে আকাশ। সেইসঙ্গে ভারী সম্ভাবনা রয়েছে। রবিবার থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর,উত্তর ও দক্ষিণ  দিনাজপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়ায়। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া ইতিমধ্যেই পুরোপুরি পরিবর্তন। পাশাপাশি দার্জিলিং,কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি,কোচবিহার,উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About Post Author